1. admin@auchsangbad.com : admin :
বাঘায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দুড়দুড়ি ফুটবল দল - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাঘায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দুড়দুড়ি ফুটবল দল

  • প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৮৬ বার পঠিত

বাঘায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দুড়দুড়ি ফুটবল দল

আবুল হাশেম রাজশাহী প্রতিনিধিঃ

বাঘা স্পোর্টস একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে’২১ এর ফাইনাল খেলায় সরদহ ফুটবল দলকে পরাজিত করে ১-০ গোলে বিজয়ী হয়েছে দুড়দুড়ি ফুটবল দল। খেলার প্রথমার্ধে ১ গোল করে দুড়দুড়ি ফুটবল দল।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে’২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কৌশল ভঙ্গিতে খেলা দেখিয়ে ফুটবল প্রেমী হাজারো দর্শককে মাতিয়ে রাখেন দু’দলের খেলোয়াড়রা। বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ভোরের ডাক সোনালী অতীত ফুটবল দলের সংগঠক জাফর ইকবালের সার্বিক তত্ববধানে ও বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামন্ট’২১ কমিটির সভাপতি বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর সভাপতিত্বে খেলা শেষে উভয় দলের অধিনায়কের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

উপস্থিত ছিলেন, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, বাঘা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল লতিফ মালিথা, বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিলটন, বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক, লিটন গ্রুপের আঞ্চলিক অফিসার শরিফুল ইসলাম, সাবেক খেলোয়াড় নূরল হক সরকার প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন মমিনুল ইসলাম হিটলার। সহকারি পরিচালক হিসেবে ছিলেন, আবুল ফজল ও সাহাবুল ইসলাম । খেলার ধারা বিবরনীতে ছিলেন, ধারাভাষ্যকার শরিফুল ইসলাম, বিপ্লব কুমার রায় ও আবদুল হানিফ মিঞা।

লিটন গ্রুপের পক্ষ থেকে ধারাভাষ্যকার এই ৩ জনের প্রত্যেককে ১টি করে ছাতা এবং ক্রীড়া সংগঠক হিসেবে জাফর ইকবালকে ডিনার সেট উপহার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!