1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে শিকড় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে শিকড় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩৮৭ বার পঠিত

ময়মনসিংহে শিকড় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহে শিকড় সাহিত্য পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে শিকড় সাহিত্য পরিষদের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হানিফ রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর গাজী হাসান কামাল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, ছড়াকার, সাংবাদিক ও বাংলা একাডেমীর আজীবন সদস্য আতিক হেলাল, শিকড় সাহিত‍্য পরিষদের প্রধান উপদেষ্টা ও টাঙ্গাইল ইব্রাহিম খাঁ সরকারি কলেজের বিভাগীয় প্রধান অনিক রহমান বুলবুল, কবি, গীতিকার ও শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, রবিন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ জিয়া, কবি ও কথা সাহিত্যিক ছানোয়ার হোসেন, তারাকান্দা সমিতির সভাপতি এডভোকেট আবু বক্কর সিদ্দিক, কবি ও সংগঠক জালাল উদ্দিন আহম্মেদ, কবি ও সংগঠক ডা. আনসার উদ্দিন ভূঁইয়া, কবি ছড়াকার ও সংগঠক শফিকুল আলম টিটন, কবি ও সংগঠক অসীম ভট্টাচার্য, জীবন চক্রবর্তী, এম এ আলীম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিকড় সাহিত‍্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবু রায়হান। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, উপস্থাপক, আবৃত্তিশিল্পী, নাট‍্যজন, শিক্ষক আনোয়ার সুলতানা, কবি ও সংগঠক এস. এম মঞ্জুর রহমান, একেএম কবির উদ্দিন, আসাদ সরকার, কবি, সাংবাদিক ও সংগঠক রবিন বরকত উল্লাহ, কবি ও সংগঠক (ভারত) নীহার রঞ্জন দেবনাথ, আব্দুল্লাহ আল আমিন মন্ডল, কবি, সাংবাদিক ও সংগঠক
এস. এম সাদেকুল ইসলাম, শাকিল মাহমুদ শাহীনসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা ও অভ‍্যর্থনায় আমজাদ শ্রাবন এবং সুমা রোজারিও, শিরিন শিলা, ফরহাদুল ইসলাম জুয়েল, আরবি মানিক, রাজিব হাসান রাজ, মিজানুর রহমান, মোহাম্মদ শাহীন, শ.ই. রোকন, আইরিন আক্তার, হাফসাতুন নাহার সুরভী, হালিমা সুলতানা, আরিফ জাহান। আলোচনা শেষে বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত ১০৫ জন কবি, সাহিত‍্যিক ও গুনীজনদের মাঝে সংবর্ধনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!