1. admin@auchsangbad.com : admin :
বিজিবি সদস্যদেরকে কুপিয়ে গুরুতর জখমকারী প্রধান দুইজন আসামী র‍্যাবের হাতে আটক - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিজিবি সদস্যদেরকে কুপিয়ে গুরুতর জখমকারী প্রধান দুইজন আসামী র‍্যাবের হাতে আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৬১ বার পঠিত

বিজিবি সদস্যদেরকে কুপিয়ে গুরুতর জখমকারী প্রধান দুইজন আসামী র‍্যাবের হাতে আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মুজিবুর রহমানসহ ৩ জন বিজিবি সদস্যের উপর হামলার ঘটনায় মুলহোতা বাবা ও ছেলেকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্য।

সোমবার (৭ নভেম্বর) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধুরইল সীমান্ত এলাকা হতে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

এর আগে গত ৪ নভেম্বর ভোরে উপজেলার শীমুলতলী ব্রীজের সামনে এ ঘটনা ঘটে। আটক আসামীরা হলো- উপজেলার রসুলবিল নামক এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম গুপ্তা (৫৫) ও তার ছেলে মো. মেহেদী হাসান রাজু (২৫)।

সোমবার (০৭ নভেম্বর) সন্ধায় জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়. গত ৪ নভেম্বর বিজিবি জেসিও নায়েব সুবেদার মো. মুজিবুর রহমানের নেতৃত্বে ৩জন অন্যান্য পদবীর সদস্যসহ উপজেলার সীমান্তবর্তী বস্তাবর সীমান্ত এলাকায় টহলে বের হয়। এমন্তবস্থায় বস্তাবর সীমান্ত এলাকায় ৮-১০ জন অবৈধ মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করে নিয়ে আসতেছিল।

এই দৃশ্য টহল টিমের নজরে আসলে দায়িত্বরত টহল টিম তাদেরকে আটক ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা করে। আসামীগণ টহল টিমকে দেখামাত্র ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টহল কমান্ডার সহ ৩জন বিজিবি সদস্যকে কুপিয়ে জখম করে।

এরমধ্যে টহল কমান্ডার সুবেদার মো.মুজিবুর রহমানের অবস্থা আশংকাজনক। অন্যান্য সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরবর্তীতে আক্রমনকারী মাদক চোরাকারবারীদের সনাক্ত করে ধামইরহাট থানায় পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ৭ জনসহ অজ্ঞাতনামা মোট ১০ জন চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর র‌্যাবের গোয়েন্দা শাখার সহায়তায় তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীদের’কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!