1. admin@auchsangbad.com : admin :
পূবাইল থানা আ.লীগের সভাপতি আজিজুর সম্পাদক জাহিদ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

পূবাইল থানা আ.লীগের সভাপতি আজিজুর সম্পাদক জাহিদ

  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৯৮ বার পঠিত

পূবাইল থানা আ.লীগের সভাপতি আজিজুর সম্পাদক জাহিদ

আবু সাঈদ চৌধুরী স্টাফ রিপোর্টোর গাজীপুরঃ

দীর্ঘ ১৯ বছর পর গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করে পূবাইল থানা আওয়ামী লীগ।

মহানগর আওয়ামী লীগের সদস্য ও ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষকে সভাপতি ও মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জাহিদ আল মামুনকে পূবাইল মেট্রোপলিটন থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে নির্বাচকমণ্ডলী।

সাধারণ সম্পাদক হিসেবে যাদের  নাম আলোচনায় ছিল বা প্রার্থী ছিলেন তাদের কেউ সাধারণ সম্পাদক হতে পারেননি।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, সাবেক পূবাইলে ইউপির যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা আমরা দীর্ঘ ১৯ বছর পর কমিটি পেয়ে দারুণ খুশি। কে কোন পদ পেলাম সেটা কোনো বিষয় না।

আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয়কে সামনে রেখে তৃণমূল কর্মিবান্ধব নেতা নির্বাচন করেছেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। তিনি ৩ বছর মেয়াদের পূবাইল থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

রোববার দিনভর একটানা একটি পর্বেই সম্মেলনের কাজ শেষ হয়। পদ প্রত্যাশীদের শোডাউন, মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে পূবাইল আদর্শ কলেজ মাঠ। অনেক পদপ্রার্থীরা করেন প্যাকেট খাবারের ব্যবস্থা।

সব মিলিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পদভারে পূবাইল ৪১নং ওয়ার্ডের আদর্শ কলেজের মাঠটি সকাল ১০টা থেকেই নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ। তিল ধারণের ঠাঁই ছিল না। চলছিল আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সকাল।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আজিজুর রহমান শিরিষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মো. ফারুক খান এমপি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাহাবউদ্দিন ফরাজি, আনোয়ার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি। সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন।

এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!