1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে প্রায় ৮০০ বছর পুরোনো ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা শুরু - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে প্রায় ৮০০ বছর পুরোনো ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

নাঈম ইসলাম-কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে প্রায় ৮০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা শুরু।

আধ্যাত্মিক সাধক শাহ শামসুদ্দিন বুখারীর ওরস উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে এ মেলা শুরু ।

সপ্তাহব্যাপী এ মেলায় সাধক-সন্ন্যাসীসহ ঢল নেমেছে মানুষের। মেলায় রকমারি পণ্য ছাড়াও বড় আকারের মাছ দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের।

কিশোরগঞ্জে জমে উঠেছে প্রায় ৮০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। বাউল সাধকদের আধ্যাত্মিক গানে-সুরের মূর্ছনায় মেলা প্রাঙ্গণে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। মেলার পাশাপাশি  হযরত শাহ্ শামসুদ্দিন বুখারী রহঃ’র  মাজারে চলছে জিকির-আসকারসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।

বাহারি খেলনা, প্রসাধনী, মুড়ি-মুড়কি, জিলাপি, চুড়ি-গহনাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রিয়জনকে সঙ্গে নিয়ে মেলায় আনন্দ উপভোগ করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

তবে সবকিছু ছাপিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে মাছের বাজার। জামাইদের মাছ কেনার প্রতিযোগিতায় ধুম পড়েছে বেচাকেনার।

প্রায় ৮০০ বছর আগে এলাকায় আস্তানা গাড়েন ১২ আউলিয়ার অন্যতম হজরত শাহ সামসুদ্দিন আউলিয়া সুলতানুল বুখারী রহঃ। মৃত্যুর পর থেকে ওই সাধকের বাৎসরিক ওরস উপলক্ষে মাজারসংলগ্ন খোলা ময়দানে প্রতিবছর বসে মেলা।

মেলার শেষ দুদিন বরাদ্দ থাকছে শুধু নারীদের জন্য। বউ-মেলা নামে পরিচিত ওই দুদিনে নারীরা মেলায় এসে কেনাকাটা করবেন নিজেদের মতো। আগামী ১৯ ফেব্রুয়ারি শেষ হবে মেলা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!