
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কোন এলাকার তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলেই সে এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল তাতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মাউশির নির্দেশনা জারির দুই ঘন্টার মাথায় তাতে সংশোধনী আনলো শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রনালয় জানিয়েছে,এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ নয়,তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।মঙ্গলবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরীর স্বাক্ষরিত অপর এক অফিস আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।মঙ্গলবার সন্ধ্যায় মাউশির জারি করা সংশোধিত আদেশ সূত্রে জানা যায়,চলমান শৈত্যপ্রবাহে দেশের যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে,সেখানে স্কুল-কলেজ বন্ধ রাখা যাবে।দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে।চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে।এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে,সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।মাউশির আঞ্চলিক উপপরিচালকরা ঐ সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে (দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে না উঠা পর্যন্ত) স্কুল বন্ধের বিষয়ে নির্দেশনা প্রদান করবেন।উল্লেখ্য,মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে দেশের কোন এলাকায় দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রীর নীচে নামলেই সংশ্লিষ্ট এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।শিক্ষা বিষয়ক বিভিন্ন খবর জানতে আউচ সংবাদের পাশে থাকুন এবং সংবাদটিকে শেয়ার করে অপরকে জানতে সহযোগীতা করুন।