
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
যতই দিন যাচ্ছে ততই চলমান শৈত্য প্রবাহ বাড়ছে।ঠান্ডা জনিত নানান রোগে ভূগছে দেশের সাধারন মানুষ।এতে বেশী ঝুঁকিতে রয়েছে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এমতাবস্থায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক চলমান শৈত্য প্রবাহে তাপমাত্রা ১৭ ডিগ্রীর নীচে নামলে দেশের মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে।মঙ্গলবার(১৬-০১-২৪) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।মাউশির জারি করা আদেশ সূত্রে জানা যায়, চলমান শৈত্যপ্রবাহে দেশের যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে,সেখানে স্কুল-কলেজ বন্ধ রাখা যাবে।দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে।চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে।এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেবে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।মাউশির আঞ্চলিক উপপরিচালকরা ঐ সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে (সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত) স্কুল বন্ধের বিষয়ে নির্দেশ দেবেন।শিক্ষা বিষয়ক বিভিন্ন খবর জানতে আউচ সংবাদের পাশে থাকুন এবং সংবাদটিকে শেয়ার করে অপরকে জানতে সহযোগীতা করুন।