
মোঃ মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি.
কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চৈতার ভিটা বাজার সংলগ্ন মরহুম শামসুদ্দিনের স্বরণে হাজার হাজার দর্শকের উপস্থিতে মরহুম শামসুদ্দিনেরন স্বরণে ৩৫ তম ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।১ লা জানুয়ারী ২০২৪ সোমবার উপজেলার আচমিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী,দানবীর ও বানিয়াগ্রাম বাজার বনিক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া।খেলাটি উদ্বোধন করেন আচমিতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শিকদার।দেশের বিভিন্ন জেলা থেকে ২০ টি ঘোড়া দৌড়ে অংশ নেয়।খেলা শেষে বিজয়ী ঘোড়া মালিকদের পুরষ্কার প্রদান করা হয়।
