
ফখর উদ্দিন ইমরান-বিশেষ প্রতিবেদক
দেশের সকল সরকারী-বেসরকারী বিদ্যালয় প্রধানদের নতুন শিক্ষাক্রমে চলমান ৬ষ্ট ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীর অভিভাবকদের সামষ্টিক মূল্যায়নের ফলাফল প্রদানের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।গত বুধবার (০৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক(মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশ সূত্রে এ সব তথ্য জানা গেছে।মাউশির জারি করা আদেশ সূত্রে জানা যায়,নতুন জাতীয় শিক্ষাক্রম/২০২৩ অনুসারে ৬ষ্ট ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড সংশ্লিষ্ট শ্রেণীর শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে,শিক্ষার্থীদের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলগুলোকে।মাউশি আরো বলেছে বিষয়টি অতীব জরুরী।উল্লেখ্য,গত ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শ্রেনীর দুটি প্রস্তুতি মূলক সেশন এবং ১৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে মূল্যায়ন উৎসবের মধ্য দিয়ে সব নিম্ন ও মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শেষ হয়েছে।শিক্ষা বিষয়ক বিভিন্ন খবর জানতে আউচ সংবাদের পাশে থাকুন এবং সংবাদটিকে শেয়ার করে অপরকে জানতে সহায়তা করুন।