1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে গচিহাটা বিদ্যানিকেতনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে গচিহাটা বিদ্যানিকেতনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পঠিত

আশরাফুল ইসলাম রাজন:কটিয়াদী প্রতিনিধি কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটায় গচিহাটা বিদ্যানিকেতনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।বুধবার ২২ নভেম্বর সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাসস্ট্যান্ড মোড়ে বিদ্যালয় প্রাঙ্গণে গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর (লাকী), বিদ্যালয় এর সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান মানিক, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা (আজীবন) অবসরপ্রাপ্ত বিমান সেনা মো: জয়নাল আবেদীন (খোকন), বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করা হয়েছে।এই উপলক্ষে গচিহাটা বিদ্যানিকেতন পরিচালনা কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ এম হাসান স্যার।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রাজ্জাক, গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি মিয়া হোসেন ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় গচিহাটা বিদ্যানিকেতনের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিমান সেনা মো: জয়নাল আবেদীন খোকন স্বাগত বক্তব্য রাখেন।বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড,শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন,বিশ্বব্যাপী মানবিক শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর(লাকি)। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ তার বক্তব্যে গচিহাটা বিদ্যানিকেতন কে কিশোরগঞ্জ জেলার একটি উন্নত মানের মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরে বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান অত্যন্ত সু শৃংখল এবং মানসম্মত ভাবে বিদ্যালয়টি পরিচালনা করার জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক,অধ্যক্ষ, প্রধান উপদেষ্টা, সরকারী পরিচালক, শিক্ষক শিক্ষিকাদের প্রশংসা করেন।আলোচনা সভায় অভিভাবক বৃন্দ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে মানসম্মত শিক্ষার প্রদানের জন্য কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে গচিহাটা বিদ্যানিকেতনের সার্বিক মঙ্গল কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গচিহাটা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষিকা মোছাঃ শারমিন আক্তার।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ গন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!