
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার দূর্গাপুরের গন্ডাবেড় গ্রামে জনতার সংস্থার আয়োজনে,সমাজের অসহায় গরীব মানুষকে এমবিবিএস চিকিৎসক দ্বারা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।১৭ নভেম্বর শুক্রবার সারাদিন সংস্থাটির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।এসময় উৎসুক মানুষের মাঝে প্রায় ৬শত বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করেন, জনতার সংস্থার সভাপতি সাংবাদিক আলী সোবান।বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ,এবং বৃক্ষ পেয়ে উপকার ভোগী পরিবার জনতার সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় জনতার সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী সহ স্হানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।