1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে ধান ক্ষেতের সবুজ ঢেউয়ে কৃষকের সোনালী স্বপ্ন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

হোসেনপুরে ধান ক্ষেতের সবুজ ঢেউয়ে কৃষকের সোনালী স্বপ্ন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার পঠিত

মো: সোহেল মিয়া,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ’ধানক্ষেত’ কবিতায় ধানক্ষেতের বর্ণনা দিতে গিয়ে পল্লীকবি জসিম উদ্দিন দরদী মনে লিখেছেন-“পথের কেনারে পাতা দোলাইয়া করে সদা সংকেত, সবুজে হলুদে সোহাগ ঢুলায়ে আমার ধানের ক্ষেত।”এ পঙক্তিগুলির বাস্তবতা এখন কিশোরগঞ্জের হোসেনপুরে। ঢেউয়ের মতোই খেলে যাচ্ছে ধান গাছের সবুজ পাতা ও শীষ।বিস্তীর্ণ মাঠজুড়ে শুধু ঘন সবুজের সমারোহ।আর এই সবুজ ধান গাছের ঢেউয়ে দুলছে কৃষকের স্বপ্ন।হেমন্তের বাতাসে রোপা আমন ধানের সবুজ ঢেউ উপজেলার কৃষকের মন ভরিয়ে দিচ্ছে। কয়েকদিনের মধ্যেই শীষে দুধ-দানা গঠন শুরু হবে।আর এমন সবুজ সমুদ্রের ঢেউয়ে দুলে উঠছে প্রকৃতি।রোপা আমন ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।ধানের কাঁচা শীষ দেখে আনন্দে বুক ভরে উঠে কৃষকের।যেন হারিয়ে যায় সবুজ মাঠে।দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিকশিত করে তুলেছে।আর মাত্র ক’দিন পরেই সবুজ ধানগাছ ও শীষ হলুদ বর্ণ ধারণ করবে।এরপর সোনালী ধানের শীষে ঝলমল করবে ফসলের মাঠ।মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া।রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষাণীর শূন্য গোলা।ফলে মাঠে দোল খাওয়া নতুন ধানের নতুন স্বপ্ন দেখছেন উপজেলার কৃষকেরা।একদিকে যেমন সবুজের রাজত্বে কৃষকের আনন্দ অন্যদিকে বহু কৃষকের হৃদয় ফাটা আর্তনাদ কারণ এ বছর কয়েকদিনের ভারি বর্ষণে অসংখ্য কৃষকের ধানের ক্ষেত পঁচে শেষ।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার ধানের মাঠ ঘুরে দেখা গেছে,কিছু মাঠে সবুজের সমারোহ আবার কিছু মাঠে জলাবদ্ধতার কারণে ধান পচেঁ দিগন্ত বিস্তৃত শশ্মান।প্রাকৃতিক এ দূর্যোগের হাত থেকে বেঁচে যাওয়া ধানের প্রতিটি ক্ষেতে শীষ উঁকি দিচ্ছে।ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষকেরা।কৃষকরা মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।মাঠে সার,কীটনাশক প্রয়োগ,আগাছা পরিষ্কার এবং পার্চিং ব্যবহার করছেন কেউ কেউ।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম সাহজাহান কবির বলেন,চলতি বছরে ৮ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।এ বছর সরকারি অনুদানসহ অনুকূল আবহাওয়া থাকায় ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনাও ছিল।কিন্তু ভারী বর্ষণে ১৬ হাজার কৃষকের ১ হাজার ৭শ হেক্টর জমি পানিতে তলিয়ে গেলেও পরবর্তীতে ১৪শ হেক্টর জমির ধান একেবারেই পঁচে নিশ্চিহ্ন হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!