1. admin@auchsangbad.com : admin :
বাঘায় শেষ হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বাঘায় শেষ হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৭১ বার পঠিত

রাজশাহী ব্যুরো: প্রতিবছরের ন্যয় এবারও রাজশাহীর বাঘাতে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা ২০২৩। গত বৃহস্পতিবার (১১ অক্টোবর) উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্যাংগাড়ি গ্রামে (পদ্মাপাড়) ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের আয়োজনে এই মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।তবে এই মেলাটির সবচেয় জনপ্রিয় খেলা হচ্ছে নৌকা বাইচ। প্রতিবছর ব্যাংগাড়ি গ্রামের পদ্মাপাড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় তিন দিন ব্যাপী এই খেলাটিতে ৫ টি দল অংশ গ্রহন করে এবং দুইটি ক্যাটাগরিতে সাজানো হয়। দলগুলো হলো, ১।গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আগত ভাইবোন স্বপ্নতরী। এই দলের মালিক বাঘার ব্যাংগাড়ি গ্রামের শাহ আলম, ২। মাগুরা থেকে আগত ময়ূরপঙ্খি। এই দলের মালিক আশরাফপুর গ্রামের শহিদুল ইসলাম ৩। ঝিনাইদহ থেকে আগত মানিকতরী। এই দলের মালিক মোঃ হুসায়ুন, ৪। কুষ্টিয়া দাদাপুর থেকে আগত সোনারতরী একাত্তর। এই দলের মালিক লালপুর দুরদুরিয়া গ্রামের আরিফুল ইসলাম, ৫। শাহজাদপুর থেকে আগত সোনারতরী। এই দলের মালিক বাঘার খায়েরহাট গ্রামের মন্জুরুল ইসলাম বুদু।মেলার শেষদিন অর্থাৎ শনিবার (১৪অক্টোবর) ফাইনাল খেলায় ৭৫ হাত নৌকায় চ্যাম্পিয়ন হয় সুদুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আগত ভাইবোন স্বপ্নতরী এবং রানার্সআপ হয়েছে ঝিনাইদহ থেকে আগত মানিকতরী। অপরদিকে ৭০ হাত নৌকায় চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা থেকে আগত ময়ূরপঙ্খি। রানার্সআপ হয়েছে কুষ্টিয়ার দাদাপুর থেকে আগত সোনারতরী ৭১। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।পুরষ্কার বিতরণ শেষে শাহরিয়ার আলম এমপি বলেন, এই নৌকা বাইচ খেলা শত বছরের অধিক ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটি ছোট বড়, নারী পুরুষ সবাই উপভোগ করে থাকেন। আজকে এই মেলাটি এতসুন্দর ভাবে করতে পেরেছি শুধু আপনাদের সহযোগিতার কারনে। এই সরকার জনবান্ধব সরকার। এই সরকার উন্নয়নের সরকার। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তানাহলে দেশ আবারও মুখথুবড়ে পড়বে। সবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল দেওয়ান, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রকুনুজ্জামান রেন্টু, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, মেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাজা, নৌকা বাইচ মেলা সমন্বয়কারি মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!