
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়।আজ ২ অক্টোবর ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউন হল মাঠে বেলুন উ ড়িয়ে শুভ সুচনা করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বীন ইসলাম,পবিত্র গীতা পাঠ করেন সঞ্জয় চৌধুরী।প্রধান অতিথি: উম্মে সালমা তানজিয়া বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ,বিশেষ অতিথি, দেবদাস ভট্টাচার্য বিপিএম (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)ময়মনসিংহ পুলিশ,ময়মনসিংহ রেঞ্জ,ড.সাইফুর রহমান বিডি এম(বার)পিএএমএস,রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ,মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম,অতিরিক্ত ডিআইজি,অধিনায়ক,র্যাব-১৪ ময়মনসিংহ,মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম,পুলিশ সুপার, ময়মনসিংহ,মোহাম্মদ আছলাম সিকদার পিভিএমএস,পরিচালক,৬ আনসার ব্যাটলিয়ন,জারিয়া, পূর্বধলা,নেত্রকোনা,সুফিয়া বেগম অতিরিক্ত পরিচালক বিভাগীয় প্রধান এনএসআই ময়মনসিংহ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোস্তাফিজার রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।সার্বিক ব্যবস্থাপনায় ড. মোস্তারী জানান ফেরদৌস বিএএমএস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ। প্রধান অতিথি উম্মে সালমা তানজিয়া বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন,আনসারের অর্থ হলো সাহায্যকারী মাঠ পর্যায় থেকে আনসারদের সাথে কাজ করা হয়েছে।আনসার সদস্যকে মাদক অভিযানে নিয়ে গিয়ে আমরা সফল হয়ে এসেছি।তিনি আরো বলেন,দূর্গা পূজায় এই আনসার সদস্যরা যে নিরাপত্তা বা কষ্ট করেন তা খু্বই গুরুত্বপূর্ণ, জাতীয় নির্বাচন থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন নির্বাচনে আনসার সদস্য প্রতিনিয়ত পরিশ্রম যান।আমার চাকুরী জীবনে আনসার সদস্যদের কাছ থেকে কাজে যে সহযোগিতাটুকু পেয়েছি সেজন্যই এই বাহিনীকে জানান এবং আজকের জেলা সমাবেশের শুভ উদ্বোধনের ঘোষনা করেন।বক্তব্য রাখেন, মোহাম্মদ খোরশিদ আলম উপপরিচালক পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ, সুফিয়া বেগম অতিরিক্ত পরিচালক,বিভাগীয় প্রধান,এনএসআই ময়মনসিংহ, মো: এনামুল হক,আঞ্চলিক ব্যবস্থাপক (এজিএম),আনসার-ভিডিবি উন্নয়ন ব্যাংক ময়মনসিংহ অঞ্চল,ময়মনসিংহ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রত্না উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফুলবাড়িয়া উপজেলা।