1. admin@auchsangbad.com : admin :
ভৈরব টু সিলেট রোড মার্চে বাধা আসলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ভৈরব টু সিলেট রোড মার্চে বাধা আসলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে

  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি॥

জাতীয়তাবাদী দল (বিএনপির) আগামীকাল বৃহস্পতিবারের ভৈরব-ব্রাক্ষ্মণবাড়িয়া-হবিগঞ্জ-সিলেট অঞ্চলের রোড মার্চ কর্মসূচীতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসলে জনগণকে সাথে নিয়ে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছেন এই কর্মসূচীর সমন্বয়ক হাবিবুন্নবী খান সোহেল।তনি আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন।এ সময় তিনি আরও বলেন, চলমান এই একদফার আন্দোলন শুধু বিএনপির নয়, দেশের মুক্তিকামী সকল মানুষের।বিএনপি শুধু বাস্তবায়ণের দায়িত্বে আছে। তাই সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা বিএনপির প্রত্যাশা।সাংবাদিক সম্মেলনে তিনি বিগত দিনের বিএনপি ঘোষিত ১০ দফা আন্দোলন থেকে শুরু করে বর্তমান এক দফা কর্মসূচীর প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন সরকারের ভোটারবিহীন নির্বাচন, জুলুম-অত্যাচার, নির্যাতন এবং দ্রব্যমূল্যের ঊর্ব্ধগতির কারণে জনগণের নিদারুণ কষ্টে থাকার কথা।ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা, সাংবাদিকদের বিরুদ্ধে কালো আইন প্রয়োগসহ প্রতিটি ক্ষেত্রে সরকারের স্বৈরাচারি নীতি তুলে ধরেন তিনি। বলেন কেনো তারা একটি নিরপেক্ষ সরকারের অধীনে ফ্রি-ফেয়ার ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছেন।এ ছাড়াও তিনি এ সময় উচ্চ আদালতের সমালোচনা করে বলেন, সরকারের একটি সাজানো মামলায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আদালতে ৫ বছরের সাজা দেওয়া হলো। সুবিচারের প্রত্যাশায় উচ্চ আদালতে গেলে সেখানে সাজা বৃদ্ধি করে ১০ বছর করা হলো। এ কেমন বিচার ? জনগণ আর কোথায় যাবে?খালেদা জিয়াকে অত্যন্ত অসুস্থ্য একজন জৈষ্ঠ্য নাগরিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে তাঁকে আটকে রেখে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। এ সময় তিনি অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান।শহরের কমলপুরস্থ বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।তিনি তাঁর বক্তব্যে আগামীকালকের কর্মসূচী বাস্তবায়ণে দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।এ সময় নেতারা ইলেকট্রনিক্স ও প্রিনমিডিয়ার সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!