1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এর নির্দেশে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ভৈরবে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এর নির্দেশে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় পুকুর খাল খনন প্রকল্পের আওতায় ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছারামার,রাজাকাটা কান্দিপাড়া ও চানপুর গ্রামে গোছামারা খাল খনন প্রকল্পের নামে সাধারণ কৃষকদের ফসলি জমি হইতে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক কিশোরগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী আমির হোসেন এর নির্দেশে মেসার্স মুমিনুল হক এন্ড হাসান কন্ট্রাকশন জেভি নামে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক নবযোগদানকৃত শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোমেনুল হক সেলিম কে দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রির অভিযোগ এনে একটি খোলা চিটি লেখেন উক্ত গ্রামের ভোক্তভোগী ফসলী জমির মালিকগণ।এই কাজে সহযোগিতা করছেন, প্রভাবশালী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল আজিজ ও সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া। ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আল আমিন ও শিমুলকান্দির ঘোছামারা গ্রামের বিএনপি নেতা ফরিদ মিয়া ও মুতি মিয়া।গোছারামার,রাজাকাটা কান্দিপাড়া ও চানপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও পেশায় সাধারণ কৃষকরা বলেন, আমরা জানতে পারি গোছামারা খালটি খননের জন্য আপনার দপ্তর হইতে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। আমরা ভৈরব উপজেলা সহকারী প্রকৌশলীর মাধ্যমে এও জানতে পারি যে, খালটির ৭০% মাটি ভিকু দিয়ে এবং ৩০% মাটি লেবার দিয়ে কাটার কথা। কিন্তু ঠিতাদারী প্রতিষ্ঠান তা না করে আমাদের ফসলি জমি হইতে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে অন্যত্র বিক্রি করে দিচ্ছেন। এতে করে আমরা সাধারণ কৃষকদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এখন বর্ষাকাল খাল এবং জমি সবই এখন পানির নিচে,খাল এবং জমি চিন্নিত করা সম্ভব না। ঠিকাদারী প্রতিষ্ঠান খাল খননের নামে আমাদের ফসলি (ধানের) জমি হইতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে দিচ্ছেন। এই অবস্থায় আমরা সাধারণ কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মখীন হচ্ছি। এ ব্যাপারে আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মোমেনুল হক সেলিম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, কিশোরগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলীর আমির হোসেন এর নির্দেশে আমরা ড্রেজার দিয়ে বালি উত্তোলন এবং বিক্রি করে আসছি।খোলা চিঠিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উল্লেখ্য করে আরো বলেন, আমরা জানি আপনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন,আপনি একজন মমতাময়ী মা বটে। এমতাবস্থায় আপনার সন্তান হিসেবে আপনার নিকট আবেদন বর্ষা মৌশমে খালখনন না করে শুকনা মৌশমে নির্ধারী খালটি ভিকু এবং লেবারদিয়ে খনন করে আমাদের ফসলি জমির ক্ষতির হাত থেকে আমাদেরকে রক্ষা করতে সবিনয় মর্জি হয়।এব্যাপারে, শিমুলকান্দি ইউনিয়নের ইউপি সদস্য আল আমিন বলেন, সরকারি নিয়মেই ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন করা হচ্ছে, অনুমতি ছাড়া কাজ হচ্ছে না।মেসার্স মুমিনুল হক এন্ড হাসান কন্ট্রাকশন জেভি নামে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক নবযোগদানকৃত শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোমেনুল হক সেলিম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন করছি, যেখানে ভেকু দিয়ে করা যায় সেখান থেকে বেকু দিয়ে উত্তোলন করবো। আর যেখান থেকে ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন করা যায় সেখান থেকে ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন করবো। উভয়ের অনুমতি রয়েছে তার নিকট।কিশোরগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলীর আমির হোসেন বলেন, এই বর্ষা মৌশুমেতো এখন খাল খনন করার কথা নয়, শুষ্ক মৌশুমে খাল খননের নির্দেশনা দেওয়া আছে। বর্ষা মৌশুমে খান খননের বিষয়টি তিনি অবগত নয়। উক্ত বিষয়টি তিনি সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।ভৈরব উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ বলেন, ড্রেজার দিয়ে বালি উত্তোলনের বিষয়টি তিনি অবগত নন বলে জানান,এবিষয়ে ক্ষতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকারা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য দুপুরে ঘটনাস্থলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!