1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী। - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী।

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ বার পঠিত

কটিয়াদীতে আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী।

নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জের কটিয়াদীতে বোয়ালিয়া তাহেরা-নূর হাইস্কুল এন্ড কলেজ এর আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন,আলহাজ্ব আসাদুজ্জামান স্মৃতি ম্যুরাল ও সৈয়দ আশরাফুল ইসলাম ম্যুরাল উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি.।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে কটিয়াদী পৌরসভার ৬নং ওয়ার্ডের বোয়ালিয়া তাহেরা-নূর হাইস্কুল এন্ড কলেজের নবনির্মিত আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব মঈনুজ্জামান অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম,এমপি.। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নুর মোহাম্মদ এমপি., কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি এমপি,কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।

এসময় আরোও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ,কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল শেখ,কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান,কটিয়াদী পৌর মেয়র শওকত ওসমান শুক্কুর আলী,কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন এবং স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন তাহেরা-নূর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ কুমার সাহা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!