
মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুরে ১৭তম বানিজ্য মেলা-২০২৩ এর উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।মঙ্গলবার(৫ সেপ্টেম্বর-২০২৩)বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে,বেলুন,ফেস্টুন ও কবুতর উড়িয়ে বানিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে মাসব্যাপী এই বানিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।উদ্বোধন শেষে মেলা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম’র সভাপতিত্বে উদ্বোধনী বিশেষ অতিথি বক্তব্য রাখেন দিনাজপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোখলেসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মোঃ মমিনুল করিম।১৭তম দিনাজপুর বানিজ্য মেলার আহবায়ক মোঃ শামীম কবির ও সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি মোঃ মোছাদ্দেক হোসেন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলওয়ার হোসেন,দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম,দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু,সহ-সভাপতি মোঃ জর্জিস আনাম,পরিচালক মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন,আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ,শাহেদ রিয়াজ পিম,মানবেন্দ্র দাস মনোজ,মোঃ সানোয়ার হোসেন,মোঃ রুবেল ইসলাম,মোঃ মোস্তফা কামাল মিলন,সহিদুর রহমান পাটোয়ারী মোহন,প্রতাপ কুমার সাহা পানু,বাদশা ইমাম আরাফাত,রাহবার কবির পিয়াল,শাহ রেজাউর রহমান হিরু,হারুন উর রশীদ ও জাকারিয়া জাকাসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে দিনাজপুর চেম্বারের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও ক্রেষ্ট প্রদান করা হয়।
সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।