
মোঃসুমন মিয়া বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ. ছাত্রদলের পক্ষ থেকে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলেরঘাট আঞ্চলিক ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমীন নুরুল্লাহ্ নেতৃত্বে সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলায়,বিকাল ৪ টায় পাকুন্দিয়া উপজেলায় এবং সন্ধায় তার নিজ রাজনৈতিক কেন্দ্র স্থল পুলেরঘাট বাজারে আনন্দ রেলি করেন।আনন্দ রেলির একপর্যায়ে তিনি তার কর্মীদের উদেশ্যে বক্তব্য রাখেন।উক্ত বক্তব্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর দেশ নায়ক তারেক রহমানের মুক্তি দাবী করেন।তিনি ছাত্রদলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন,আমাদের বিজয় সুনিশ্চিত আপনা ভয় পাবেন না।বক্তব্যের শেষ দিকে এসে তিনি কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক, পুলেরঘাট আঞ্চলিক বিএনপির অভিভাবক জনাব হাজী মোঃ মোকাররম হোসেন কে নিয়ে আওমীলীগের এক প্রভাবশালী নেতার কূটক্তির জবাবে নিন্দা ও প্রতিবাদ জানান।এবং তিনি বলেন হাজী মোঃ মোকাররম হোসেন আমাদের নেতা আমাদের অভিভাবক,ওনাকে নিয়ে কেউ হুমকি দিলে তাকে ছাড় দেওয়া হবে না।বক্তব্যের শেষে তিনি বলেন পুলেরঘাট আঞ্চলিক ছাত্রদল বিএনপি সহ বিএনপির সকল অংগসগঠনের আছে থাকবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জিন্দাবাদ।