1. admin@auchsangbad.com : admin :
বাঘা পৌরসভা নির্বাচনে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষনের আবেদন করেছে স্বতন্ত্র প্রার্থী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বাঘা পৌরসভা নির্বাচনে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষনের আবেদন করেছে স্বতন্ত্র প্রার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

বাঘা পৌরসভা নির্বাচনে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষনের আবেদন করেছে স্বতন্ত্র প্রার্থী

আবুল হাশেম,
রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কেন্দ্রীয় মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলী।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে ওই প্রার্থীর পক্ষে একটি প্রতিনিধিদল এ দাবি সম্বলিত একটি আবেদন জমা দিয়েছেন।

সিইসি বরাবর করা আবেদনপত্রে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অভিযোগ করে বলেন, রাজশাহীর বাঘা পৌরসভার ভোটে আওয়ামী লীগের প্রার্থী শাহীনুর রহমান পিন্টুর সমর্থকরা নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ভোটের দিন সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা থাকায় তিনি সব কেন্দ্রে সিসি টিভি ক্যামেরার মনিটরিং চান। যাতে ঢাকায় বসেই নির্বাচন কমিশন ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন।

অভিযোগের চিঠিতে তিনি আরও বলেন, ‘বিভিন্ন এলাকার ভোটাররা সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সংশয়ে রয়েছে। নৌকা প্রতীকের কর্মীরা পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের মারধরসহ হুমকি দিচ্ছে। এ ধরনের ঘটনার জন্য ভোটের দিনের সুষ্ঠু পরিবেশ নিয়ে মানুষ আতঙ্কিত ও ভীত।’

ভোটের আগে একজন বিদ্রোহী প্রার্থীর এমন আবেদনের বিষয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস নয়। অভিযোগের ব্যাপারে বাঘা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল হাসানকে তাৎক্ষণিক ফোন দিয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বাঘা পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাইফুল ইসলাম, সদ্য বহিস্কৃত পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন এবং ব্যবসায়ী মো. ইসরাফিল হোসেন।

উল্লেখ্য, বাঘা পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। এই নির্বাচনে সব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই পৌরসভায় মোট ভোটার সখ্যা ৩১ হাজার ৬৩৬ জন। এর মধ্যে নারী ভোটার ১৫ হাজার ৮৩৬ এবং পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ জন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!