1. admin@auchsangbad.com : admin :
পাকু্ন্দিয়ায় ৮ মাসে কোরআনে হাফেজ শিশু আজমল হাসান রুহান - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

পাকু্ন্দিয়ায় ৮ মাসে কোরআনে হাফেজ শিশু আজমল হাসান রুহান

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

মোঃমিজানুর রহমান,আঞ্চলিক প্রতিনিধি.
পাকুন্দিয়ায় মাত্র আট মাসে সম্পূর্ণ কোরআন হিফজ(মুখস্থ)করে বিস্ময়কর নজির স্থাপন করেছেন শিশু আজমল হাসান রুহান।সাড়ে নয় বছর বয়সী আজমল হাসান রুহান পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো.আব্দুর রশিদের ছেলে।রুহান পাকুন্দিয়া পৌর এলাকার চরপাকুন্দিয়া গ্রামের দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের বালক শাখার শিক্ষার্থী।এখানেই তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন।পরিবারে তিন ভাই বোনের মধ্যে রুহান সবার বড়।আজমল হাসান রুহানের চাচা মো.শহিদুল আলম বলেন,রুহানের বাবা প্রবাসে থাকায় তাদের পরিবারের সব সদস্যকে দেখাশোনা করে আসছি আমি।রুহান ৮ মাসে কোরআনের হাফেজ হওয়ায় তাদের পরিবারে আনন্দ বিরাজ করছে।ভবিষ্যতে রুহান যেন বিশ্ববিখ্যাত আলেম হয়ে ইসলাম ও দেশের কল্যাণে কাজ করতে পারে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।এ সময় মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো.শরিফুল ইসলাম জানান,হিফজুল কোরআন বিভাগে পড়াশোনা শেষ করতে প্রায় তিন বছর সময় লাগে।সেখানে তার সময় লেগেছে মাত্র আট মাস। আল্লাহর অশেষ অনুগ্রহে শিক্ষক ও অভিভাবকদের চেষ্টা ও প্রচেষ্টায় ২৪০ দিনে হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।তিনি বলেন,আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি এই কেন্দ্রিক মেধাবী শিক্ষার্থীরা অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে।রুহানও এর ব্যতিক্রম হয়নি।আমরা তার জন্য দোয়া করি ও দেশবাসীর কাছে দোয়া চাই তাকে আল্লাহ তায়ালা ইসলাম,দেশ,জাতি ও মানবতার খাদেম হিসেবে কবুল করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!