
মো.ছাবির উদ্দিন রাজু সিনিয়র ষ্টাফ রিপোর্টার
ভৈরবে পৌর জাতীয় পার্টির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পৌর জাতীয় পার্টির আয়োজনে আজ শনিবার সকালে স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে পৌর জাতীয় পার্টির সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে পরিচিতি ও আলোচনাসভা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক মোঃ সাদেকুর রহমান,বিশেষ অতিতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সদর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আঃ করিম,জেলা জাতীয় পার্টির নির্বাহী সদস্য এ্যাডঃ আয়ূব হোসেন,সাবেক মেজর মোঃ কামরুল হাসান দুলাল,ভৈরব উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আবদুস সালাম,সিনিয়র সহসভাপতি মোঃ সাদেক মিয়া,উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,সাংবাদিক মোঃ ছাবির উদ্দিন রাজু,কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ সজল মোল্লা,ভৈরব উপজেলা কৃষক পার্টির সভাপতি মোঃ মাহতাব মিয়া প্রমূহ,আনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন,পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ,সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন।অনুষ্ঠানে পৌর কমিটির সকল কে পরিচয় করিয়ে দেওয়া হয়,এসময় উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন,শান্তির জন্য পরিবর্তন,আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টি।জাতীয় পার্টিতে কোন গ্রুপিং নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।আগামী 
নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে ৩শ আসনে নির্বাচনে অংশ নিবে।অনুষ্ঠানের শেষে সকল কে লান্স করিয়ে সভাপতি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।