
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম কালোজিয়েট স্কুলে ছাত্র সাফফাত আলম সিয়াম এবারে এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১২৬৬ নাম্বার পেয়ে তৃতীয় স্থান গৌরব অধিকারে অর্জন করেছে।সে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার কসবা থানার গাব্বাড়ী গ্রামের বাসিন্দা।যমুনা আটিয়ারী শাখা প্রদান ও এভিপি মোহাম্মদ শামসুল আলম ভূঁইয়ার ছেলে।তার মাতা জয়নাব বেগম বি এসসি (অনার্স) ও এম এসসি(চবি),চট্টগ্রাম ল্যাবরেটারী স্কুল এন্ড কলেজের সাবেক প্রভাষক।সিয়ামের দাদার নাম হাজী আব্দুর রহমান ভূঁইয়ার,নানা সাতকানিয়া থানার বোয়ালিয়া পাড়ার মৃত মসউদুর রহমান সওদাগর।সিয়াম জানান এ সাফল্যের পেছনে মায়ের পরিশ্রম আর বাবার অনুপ্রেরণা সবচেয়ে বেশি কাজ করেছে।তবে চিকিৎসক-প্রকৌশলী হতেই হবে-পরিবার থেকে এমন কোনো চাপ ছিল না। মা-বাবা পড়াশুনার ব্যাপারে সব সময় স্বাধীনতা দিয়েছেন।সবাই আমার জন্য দোয়া করবেন মানুষের মতো মানুষ হতে পারি।