1. admin@auchsangbad.com : admin :
সরকার নাটক সাজিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

সরকার নাটক সাজিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫২ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ :
সরকার নাটক সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।তিনি বলেন,সরকার বিএনপির শান্তিপূর্ন অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে।তারা নাটক সাজিয়ে বিএনপির নেতাদের পিটিয়ে থানায় নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে বিভিন্ন প্রকাশ খাবার সাজিয়ে সেটা প্রচার করে নাটক করছে।কিন্তু এসব নাটক করে কোন লাভ হবে না,নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবেন না।বিএনপির নেতাকর্মীরা এই সরকারের পদত্যাগ দাবিতে এক হয়েছে,একত্রিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) বিকালে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনের সড়কে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন,এই সরকারের ভাগ্য লেখা হয়েছে,তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।ইতোমধ্যে এক দফার আন্দোলনে অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছে,আহত হয়েছে।কিন্তু হত্যা সন্ত্রাস করে এই আন্দোলনকে দমন করা যাবে না।কারণ এই আন্দোলন বিএনপির হাতে নাই,এই আন্দোলন জনগনের হাতে চলে গেছে।হামলা-মামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না।সরকারের চোখ রাঙানিতে আমরা আর ভয় পাই না।ডাক আসলে যে কোন স্থানে গিয়ে আমরা এই আন্দোলন সফল করবই।গত ২৯ তারিখ এক দফার আন্দোলনে স্টেইজ রিহার্সাল হয়েছে মাত্র।আন্দোলন কত প্রকার কি কি ইনশাল্লাহ আগামীতে আসছে।অচিরেই আবার ডাক আসছে,সবাই প্রস্তুতি দিন।গত ২৯ জুলাই ঢাকার বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা, নির্যাতন ও গণগ্রেফতারের প্রতিবাদে করেছে ময়মনসিংহ দক্ষিণ,উত্তর ও মহানগর বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।সমাবেশে উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাহাবুবুর রহমান লিটন,মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম,যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, লুৎফুলনেহাল মাজেদ (বাবু) কাজী রানা,শাহ শিব্বির আহম্মেদ ভুলু,ফারজানা রহমান হুসনা,শামীম আজাদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু,ফখরুদ্দিন আহমেদ বাচ্চু,আকতারুল আলম ফাররু,ডা:মোফাখখার হোসেন রানা,একেএম মাহাবুবুল আলম,এড.ফাত্তাহ খান,আখতারুামান বাচ্চু,দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন প্রমূখ।এ সময় সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুল হক,সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!