1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ নান্দাইল উপজেলা আঃলীগের সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক শাহান নির্বাচিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ময়মনসিংহ নান্দাইল উপজেলা আঃলীগের সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক শাহান নির্বাচিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

ময়মনসিংহ নান্দাইল উপজেলা আঃলীগের সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক শাহান নির্বাচিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর(বৃহস্পতিবার) নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বর্তমান সভাপতি ও সাবেক এমপি মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম সভাপতি ও আমিনুল ইসলাম শাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মেজর জেনারেল আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম শাহান ও নজিবুল্লাহ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ফাহমী গোলন্দাজ বাবেলসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, গৃহয়ান ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

সম্মেলনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল, ব্যান্ড পাটিসহ দলে দলে সম্মেলনস্থলে উপস্থিত হন।

সম্মেলনের প্রথম পর্ব শেষে দীর্ঘ ১৭ বছর ধরে চলমান উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা। পরবর্তীতে মাগরিবের নামাজের পর কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের সিদ্ধান্তক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি নাম ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!