1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে ইস্কন মন্দিরের উদ্দ্যোগে রথযাত্রা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে ইস্কন মন্দিরের উদ্দ্যোগে রথযাত্রা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজফুরনপ্রতিনিধি.
দিনাজপুর জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যাম সুন্দর রায় বলেছেন,শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ছিল সারা বিশ্বের অসাম্প্রদায়িকতা ও মানবতার সেতু বন্ধন।শ্রী কৃষ্ণের আরেক রূপ হলো শ্রী শ্রী জনন্নাথদেব। যিনি মানুষের কল্যাণে সমস্ত অপশক্তির অন্ধকার দূর করে আলোর পথ দেখিয়েছিলেন।আসুন আমরা শ্রী শ্রী জগন্নাথদেবের আদর্শে এবং ঈশ্বর প্রেমে দীক্ষিত হই।২০ জুন মঙ্গলবার শহরের রাজবাটি গুঞ্জাবাড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির হতে আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ(ইস্কন)এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও রথযাত্রা উপৎসবের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।ইস্কন দিনাজপুর মন্দির উন্নয়ন কমিটির সভাপতি শ্রী যুক্ত বিশ্ম্ভবর দয়াময় দাস এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবি দিনাজপুরের ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড.শ্রীপতি সিকদার,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস)আবদুল্লাহ আল মাসুম,উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু,বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখার সভাপতি এ্যাডঃ এসএম শামীম আলম সরকার বাবু।স্বাগত বক্তব্য রাখেন গুঞ্জাবাড়ী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রী মান বিক্রমী রাম দাস।সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বুনু বিশ্বাস।‘জয় জয়ন্নাথও’শ্লোগানে শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের রথযাত্রার রশি টানার জন্য শহরের প্রধান প্রধান সড়কে হিন্দু সম্প্রদায়ের শত শত নর-নারী উলুধ্বনী,পূজা-অর্চনা,ঢাক-ঢোল এর শব্দে তীর্থ ভূমিতে পরিণত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!