1. admin@auchsangbad.com : admin :
খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার-এমরান সালেহ প্রিন্স - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার-এমরান সালেহ প্রিন্স

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ: “বেগম খালেদা জিয়াকে উপযুক্ত ও উন্নত চিকিৎসা দেওয়া ক্ষেত্রে এই সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতা কে বাড়িয়ে দিয়েছে।সরকারকে আহবান জানায় বেগম খালেদা জিয়াকে অবিলম্বে পূর্ণ মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।”গতকাল মঙ্গলবার(১৩ জুন)দেশে অসহনীয় লোডশেডিং,দ্রব্যমূল্যের ঊর্ধগতি,মামলা ও গ্রেফতার,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ১০ দফা দাবি আদায়ে ময়মনসিংহ মহানগর বিএনপির পদযাত্রা সমাবেশের পূর্বে এসব কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।তিনি আরও বলেন,সারা বাংলাদেশে অসহনীয় লোডশেডিং হচ্ছে।বিদ্যুৎ ক্ষেতে দূর্নীতি হয়েছে।যে কারনে আজকে জনগণকে বিপর্যয়ের মুখে পরতে হয়েছে।এই সরকার শুধু বিদ্যুৎ ক্ষেত্রে নয় সমস্থ অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে।এর কারণ হচ্ছে সরকারের দূর্নীতি,লোটপাট ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত।গত ৪০ বছরে এই সংকট বাংলাদেশে আসে নাই।সরকারের খরচ করার টাকা নাই।এই টাকা সরকারের এমপি,মন্ত্রী ও লোটেরাদের পকেটে গেছে।বিদেশে পাচার করে বিশাল অবৈধ সম্পদের মালিক হয়েছে।জনগণকে আজকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে কষ্ট পাচ্ছে।তাই আজকে আমাদের এই পদযাত্রা।পরবর্তীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা টাউনহল থেকে পদযাত্রা শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পদযাত্রা সমাবেশে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,শাহ শিব্বির আহমদ বুলু,কাজী রানা,অ্যাডভোকেট এম এ হান্নান খান,এ কে এম মাহবুবুল আলম ও শামীম আজাদ,দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন,শ্রমিকদলের জেলা সভাপতি মফিদুল ইসলাম মোহন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!