1. admin@auchsangbad.com : admin :
ফুলবাড়িয়ায় কৃষক লীগের বিশেষ কর্মী সমাবেশ অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ফুলবাড়িয়ায় কৃষক লীগের বিশেষ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

বাংলাদেশ কৃষক লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার রাঙ্গামাটিয়া ইউনিয়ন কমিটির বিশেষ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ ভবনমাঠে এই সমাবেশ হয়।উপজেলা কৃষক লীগের আহবায়ক একেএম মাসুদ আলম লিটনের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম জামেলের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর্জা কামরুজ্জামান দুলাল,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আলী আহাম্মদ রোকন,দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক মাহবুবুল কাদের মাসুম,তাতীলীগের সভাপতি চান মিয়া,যুবলীগ নেতা সাইফুল আলম কাজল,সুজন রতন দে,জাহাঙ্গীর আলম,মাহবুবুল হাসান বুলবুল,সোহেল রানা,আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় নেতৃবৃন্দ বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধস্ত বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বাচিয়ে রাখতে সাহসী উদ্যোগ নিয়ে কৃষিতে বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছিলেন।তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন।কর্মীদেরকে আরো বেশি মুল্যায়ন,ভালবাসা এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে হবে।কারণ কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ।রাঙ্গামাটিয়া ইউনিয়নে শেখ হাসিনার সরকারের ব্যাপক উন্নয়ন

হয়েছে।হাতিলেইট উচ্চ বিদ্যালয়সহ বেশকিছু উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন।কিন্তু অন্য কোন সরকার এত বিপুল পরিমাণ উন্নয়ন করতে পারেনি।ব্যাপক উন্নয়নের পরও শুধুমাত্র প্রচারণা না থাকায় বিরোধী চক্র উন্নয়নকে চাপা দিয়ে চলছে।শেখ হাসিনার উন্নয়ন,অসহায় মানুষজনকে দেয়া সরকারের নানা সুবিধা,বিভিন্ন ভাতা প্রদানের কথা বেশি করে প্রচার করতে হবে।নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ আরো বলেন,আমাদের সামনে এখন শুধু একটি কাজ,তা হলো ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করা।তারা আরো বলেন,২০০৮ এর আগে বাংলাদেশ কি ছিল,চিকিৎসা ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা কি ছিল এবং বর্তমানে কি অবস্থায় আছে তা জনগনের মাঝে তুলে ধরতে হবে।কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করছে শেখ হাসিনা।বর্তমানে অধিক পরিমাণে কৃষিপণ্য উৎপাদন হচ্ছে।আর বিএনপি জামাত কৃষি উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে আসা বিএডিসি বন্ধ করে দিয়েছে।তৃণমূলের নেতাকর্মীরা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।আগামীতে নৌকার সরকার নির্বাচিত করে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।পরে ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটির আহবায়ক জন মনিন্দ্র বর্মন মধু,যুগ্ন আহবায়ক মোঃ হারুন মিয়া,সোহরাব হোসেন,আবু বকর ছিদ্দিক,শামছুল হক,নিলুফা আক্তার লিলি,ফ্রান্সিস সাংমা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!