1. admin@auchsangbad.com : admin :
সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং মুক্ত মঞ্চ স্থাপন করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং মুক্ত মঞ্চ স্থাপন করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

মোঃজাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে জোটভুক্ত সদস্যদের নিয়ে“সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিসহ প্রতিটি উপজেলায় মুক্ত মঞ্চ করার দাবী নিয়ে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে।সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা কমিটির সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ,সহ সভাপতি আসাদুল্লাহ সরকারসহ নাট্য অধ্যক্ষ তরিকুল আলম,নবরূপীর সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল,উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক সত্য ঘোষ,বিশিষ্ট শিক্ষাবীদ শফিকুল ইসলাম,জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা,বাংলাদেশ ইতিহাস সম্মিলন পরিষদের সহ সভাপতি আজহারুল আজাদ জুয়েল,সাধারণ সম্পাদক বিধান দত্ত,দোলনচাপা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ,সদস্য জয়ন্ত ঘোষ,সুইহারী চেহেলগাজী সংগীত নিকেতনের পরিচালক সনদ চক্রবর্তী লিটু,আমাদের থ্রিয়েটারের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,বৈকালী নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু,শিল্পী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়,বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ফেরদৌস আর রহমান, অম্বিকা সাংস্কৃতিক পরিবারের সভাপতি মোসাঃ মাসুদা খাতুন,সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান(ডোফুরা)পাতা সাহিত্য পরিষদ দিনাজপুরের সভাপতি ওয়াসিম আহম্মেদ শান্ত, কবি আবুল হোসেন আকন্দ,এসএস মিউজিক ল্যাব এন্ড একাডেমির পরিচালক মোঃ সারোয়ার হোসেন,ভৈরবী শিশু শিল্পী রেজওয়ান রহমত উল্লাহ রোজা ও মিনহাজ উল মহিব মিন্ময়। বক্তারা বলেন,আমরা দীর্ঘদিন ধরে জাতীয় মূল বাজেটে একভাগ সংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধির আন্দোলন করে আসছি অথচ আমাদের দাবী উপেক্ষা করে প্রতিবছরের ন্যায় এবারেও জাতীয় বাজেটে সরকার সংস্কৃতিক খাতে বাজেট বৃদ্ধি করেন নাই।আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই,মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে এ দেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে এই সাংস্কৃতিক কর্মীরা অথচ সাংস্কৃতিক কর্মীদের কোনো মূল্যায়ন হয় না।আমরা দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিসহ প্রতিটি উপজেলায় মুক্ত মঞ্চ স্থাপনের জোর দাবী জানাচ্ছি।সঞ্চালকের দায়িত্ব পালন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রহমত।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!