1. admin@auchsangbad.com : admin :
নতুন নেতৃত্ব চায় ৪১ নং ওয়ার্ডবাসী আলোচনায় এগিয়ে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

নতুন নেতৃত্ব চায় ৪১ নং ওয়ার্ডবাসী আলোচনায় এগিয়ে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা

  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

পূবাইল(গাজীপুর)প্রতিনিধিঃ

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন নেতৃত্ব চায় ৪১ নং ওয়ার্ডবাসি। ৪১ নং ওয়ার্ডবাসীর সাথে আলোচনা করে জানা যায় সাবেক কাউন্সিলরদের কিছু ব্যর্থতার ফলে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা ঠেলাগাড়ি মার্কা প্রতীক নিয়ে আলোচনায় এগিয়ে রয়েছেন।গাজীপুর মহানগরের পূবাইল ৪১ নং ওয়ার্ডে এবার ভোট লড়াইয়ে আ”লীগের ৫ জন লড়ছেন। যেখানে ভোটার সংখ্যা ১৯ হাজার ৪২ জন। বিএনপির কোন বিদ্রোহী অথবা বহিস্কৃত প্রার্থী হাইকমান্ডের নির্দেশে ভোট লড়াইয়ে অংশ নিচ্ছেন না।আওয়ামী রাজনীতির সাথে জড়িত ৫ জনের সবাই মনোনয়ন প্রতীক পেয়ে জনসংযোগ করে মাঠ চষে বেড়াচ্ছেন।এদের মধ্যে সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির ঘুড়ি মার্কা ও সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান কাউন্সিলর মোমেন মিয়া লাঠিম মার্কা পেয়েছেন।গত ২০১৮ সালের প্রধান প্রতিদ্বন্দ্বী মিরের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লা পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা,আলমগীর হোসেন খান টিফিন ক্যারিয়ার মার্কা,আশরাফুল আলম মিষ্টি কুমড়া মার্কা নিয়ে জয়ের উদ্দেশ্যে মাঠে নেমেছেন।২৪টি গ্রামের প্রায় ২০ হাজার ভোট ও ৭+৩ টি ভোট কেন্দ্রে প্রায় সমান সংখ্যক নারী পুরুষ ভোটার এবার তাদের কাউন্সিলর নির্বাচিত করবেন প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে।পূবাইলের ৪১ নং ওয়ার্ডে বার বার নির্বাচিত হওয়ার ধারাবাহিকতা কেউ ধরে রাখতে পারেনি বলছেন এলাকাবাসী।২০১৩ সালের সিটির প্রতিষ্ঠাতা কাউন্সিলর ছিলেন বজলুর রহমান বাছির,২০১৮ সালে বর্তমান কাউন্সিলর কর্তব্যরত মোঃ মোমেন মিয়া।তাদের ব্যর্থতার গ্লানি ডাকতে নতুন নেতৃত্বের মধ্যে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লাকে ঠেলাগাড়ি মার্কা হিসেবে বিজয়ী হিসেবে দেখতে চায় ৪১ নং ওয়ার্ডবাসী।ভোট ২৫ মে বৃহস্পতিবার আর মাত্র ৪ দিন বাকি। পূবাইল মেট্রোপলিটন থানার কাউন্সিলর প্রার্থীদের পদচারণায় সবচেয়ে আয়তনে বড় ৪১ নং ওয়ার্ডের অলি গলি,বাজার রাস্তা-ঘাট ব্যানার পোস্টারে ভরে গেছে। প্রচারণা চালাতে গিয়ে অনেকে সময় একে অপরের সামনাসামনি হয়ে লিফলেট আদান-প্রদান করছেন। প্রার্থীরা গণসংযোগে রাত দিন যার যার মার্কা সম্বলিত লিফলেট বিতরণ করছেন।সব মিলিয়ে ভোটের আমেজ বেশ জমে উঠেছে।চায়ের আড্ডায় কে জয়ী হয়ে ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর হবেন তার চুল-ছেঁড়া বিশ্লেষণ করছেন ভোটাররা।এলাকা ভিত্তিক ভোটের অংক কষে যার যার প্রার্থীকে আলোচনায় এগিয়ে রাখছেন সমর্থকেরা।তবে নির্বাচনী ইশতেহার অনেকেরই অভিন্ন।রাস্তাঘাট,কালভার্ট,ড্রেনেজ ব্যবস্থা,ল্যাম্পপোস্ট,মাদক নির্মুল,স্থানীয় আদালতে সঠিক বিচার করা,পরিচ্ছন্ন শহর নির্মাণ,মশকনিধনের প্রতিশ্রুতি সহ বিভিন্ন আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা।অন্যদিকে ৪১ নং ওয়ার্ড সহ পূবাইলের বিভিন্ন স্থানে ডাকাতি চুরি বেড়ে যাওয়ায় অনেকে বলছেন আইনশৃঙ্খলার অবনতিতে এলাকাবাসীকে সংঘবদ্ধ করে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার আওতাভুক্ত করবে। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের জানমালের নিরাপত্তাকে অগ্রাধিকার দিবে।ভোটারেরা বলছেন সিটি করপোরেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে ৪১ নং ওয়ার্ডে প্রতিবারই নতুন মুখ আসছেন কাউন্সিলর পদে।কেউ-ই দ্বিতীয় বার বা বারবার নির্বাচিত হতে পারেননি।অর্থাৎ তাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে ধারণা করছেন এলাকাবাসী।করোনা ও দু দুবার ভারপ্রাপ্ত মেয়র আসায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।বিশেষ করে বিভিন্ন সরকারি ভাতা,ও এম এসের আটা চাল,জন্ম নিবন্ধন পাইতে অতিরিক্ত ফি,টিসিবির পণ্য বিতরণে কার্ড ইস্যুতে অনিয়মের অভিযোগ তুলেছেন ভোটারেরা।রাস্তায় ল্যাম্পপোস্ট না দেয়া,রাস্তা সম্প্রসারণে সীমানা প্রাচীর ও ঘর বাড়ি ভাঙচুরে ক্ষতিপূরণ না পাওয়া,রাস্তা মেরামতে ধীর গতি। সব মিলিয়ে এবার নতুন নেতৃত্ব ও নতুন মুখের ইঙ্গিত দিচ্ছেন সাধারণ ভোটারেরা।তাই গতবারের প্রধান প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লাকে ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় ওয়ার্ড বাসি।এবিষয়ে ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমজাদ হোসেন মোল্লা বলেন গত নির্বাচনে কীভাবে আমাকে হারানো হয়েছে তা সবাই জানে।এবার উন্নয়ন ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে আমার ঠেলাগাড়িতে ভোট দিতে জণগণ ভুল করবেনা। আপনারা ২৪ টি গ্রাম ঘুরে দেখুন ঠেলাগাড়ি মার্কার জনপ্রিয়তা শীর্ষে।আমি শতভাগ আশাবাদী যে আমার ঠেলাগাড়ি মার্কা জয়ী হলে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সহযোগিতা করবেন ৪১ নং ওয়ার্ডবাসী। সর্বোপরি নতুন নেতৃত্বে নতুন মুখ হিসাবে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লাকে বেছে নিতে চায় ৪১ নং ওয়ার্ডবাসি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!