1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত ঐক্যবদ্ধ আন্দেলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত ঐক্যবদ্ধ আন্দেলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে

  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২২৪ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন-দিনাজপুর প্রতিনিধি.
বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলু বলেছেন,দেশকে বাঁচাতে আন্দোলনের কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ আন্দেলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।শনিবার (২০ মে-২০২৩) বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরকতুল্লাহ বুলু এসব কথা বলেন।তিনি বলেন,শহীদ জিয়া আওয়ামীলীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।তা না হলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো না।বরকতউল্লাহ বুলু বলেন,শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল।শহীদ জিয়া ক্ষমতায় এসে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন,সাড়ে ৫ হাজার গার্মেন্টস প্রতিষ্ঠা করেছিলেন,অর্থনৈতিক জোন চালুর মাধ্যমে মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন।ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মোচন করেছিলেন।এ জন্যই শহীদ জিয়াকে আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়।তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দলের নেতাকর্মীদের গ্রেফতার,কারাগারে প্রেরণ,গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার,মিথ্যা মামলা,পুলিশি হয়রানি,নিত্যপণ্যের দাম বৃদ্ধি,বিদ্যুতের লোডশেডিং,দুর্নীতির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা দাবিতে এই জনসমাবেশের আয়োজন করে দিনাজপুর জেলা বিএনপি।দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ)আব্দুল খালেক।জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি,এজেডএম রেজওয়ানুল হক, আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা,জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি,দিনাজপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামসুজ্জামান চৌধুরী খোকা,সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল,জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমূখ।
জনসমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লা,মোঃ নওশাদ আলী,মোঃ তোসাদ্দেক হোসেন তোসা,যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌরসভা কাউন্সিলর মুরাদ আহমেদ,যুগ্ম সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাদশা,মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,মোঃ বজলুর রশিদ কালু,ফেরতৌস রহমান,যুগ্ম সম্পাদক ও বিএনপি,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা,মোঃ আমিনুল ইসলাম মুন্না,সাংগঠনিক সম্পাদক ও চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআনিসুর রহমান বাদশা,পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এজেডএম মিনহাজুল হক,জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন,সদস্য সচিব সাইফুল আযম সোহেল,জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা,সাধারণ সম্পাদক মোঃ আবুজার সেতু,জেলা বিএনপি,পৌর বিএনপিসহ জেলার ১৩টি উপজেলা হতে আগত বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এদিকে সমাবেশের পূর্বে জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত বিএনপির নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেয়।এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলামের পক্ষে বিরল-বোচাগঞ্জ উপজেলা বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমানের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসমাবেশে যোগ দেয়।এই মিছিলে বিএনপি নেতা গোলাম মোস্তফা,আব্দুল হাকিম,জামাল উদ্দিন আলাল,তাঁতীদল নেতা লুৎফর রহমান,ছাত্রদল নেতা সুমন রেজা,রিয়াদ চৌধুরী,জামাল উদ্দিন,কৃষকদল নেতা মজিবর রহমানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!