1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে ডিবির অভিযানে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ময়মনসিংহে ডিবির অভিযানে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২২ বার পঠিত

ময়মনসিংহে ডিবির অভিযানে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে বসতবাড়ির দরজার তালা ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বিপুল মিয়া নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত বিপুলের বাড়ি থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও খোয়া যাওয়া টাকার কতক অংশ উদ্ধার করা হয়েছে। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ১৩ নভেম্বর নগরীর ৩/২৯ বলাশপুর ৬ তলা ভবনের নিচ তলায় মাহবুবুল আলম রনির বাসায় দরজার তালা ভেঙ্গে চোর প্রবেশ করে। চোর আলমারীতে রক্ষিত ৯/১০ ভরি স্বর্ণালংকার (যার মুল্য অনুমান সোয়া ৭ লাখ টাকা) এবং নগদ ২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৩/১২১৬ তারিখ-১৯/১১/২০২২ ইং ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড দায়ের হয়। মামলাটি অধিক গুরুতের সাথে বিবেচনায় নিয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা চুরির রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং চুরি হওয়াস্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা দায়িত্ব দেন। ডিবি লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার এবং আসামী গ্রেফতারে টানা অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে সোমবার নগরীর পাটগুদাম এলাকা থেকে চোর মোঃ বিপুল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে বিপুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার নিজ বাড়ির গৌরীপুর থানার গঙ্গাশ্রমে নিজ বসত ঘরে চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকা রয়েছে। গ্রেফতারকৃত বিপুলের তথ্য মতে তার বসত ঘরে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করে। অবশিষ্ট চুরি যাওয়া নগদ টাকা উদ্ধারে জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের
আবেদনসহ তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া নগদ টাকা উদ্ধারের জন্য ডিবির একাধিক টিম নিরলসভাবে অভিযান পরিচালনা করছে। ওসি সফিকুল ইসলাম আরো বলেন, আসামি বিপুল মাহবুবুল আলম রনির বাসায় পরিচারক হিসেবে কাজ করতো। ইতোপূর্বে সে একাধিক জায়গায় কাজ করতে গিয়ে বাসাবাড়ীতে চুরি করে চাকরি হারিয়ে বিতাড়িত হয়েছে। এছাড়া নগদ টাকা উদ্ধারের জন্য ডিবির একাধিক টিম নিরলসভাবে অভিযান পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!