1. admin@auchsangbad.com : admin :
পূবাইলে জনপ্রিয়তায় এগিয়ে মহিলা কাউন্সিলর প্রার্থী রাফেজা আক্তার - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

পূবাইলে জনপ্রিয়তায় এগিয়ে মহিলা কাউন্সিলর প্রার্থী রাফেজা আক্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৯০ বার পঠিত

রবিউল আলম(ঢাকা)গাজীপুর প্রতিনিধিঃ
আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে পূবাইলে ৪০,৪১ ও ৪২নং ওয়ার্ডের (সংরক্ষিত মহিলা আসন-১৪)থেকে জনগণের মনোনীত মহিলা কাউন্সিলর প্রার্থী মোছাঃ রাফেজা আক্তার এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। ৪০,৪১ ও ৪২নং ওয়ার্ডে তিনি হেভিওয়েট ও জনগণের পছন্দের প্রার্থী বলে মন্তব্য করছেন ওয়ার্ডের বাসিন্দারা।

তাঁর প্রার্থীতাকে কেন্দ্র করে এলাকায় উচ্ছাস ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ৪০,৪১ও ৪২ নং ওয়ার্ডে এখন পূর্ণ নির্বাচনী আমেজ চলছে। বাড়িতে বাড়িতে আলাপ আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৫মে নির্বাচন নিয়ে। এলাকায় বেশ কিছু সংখ্যক বাসিন্দার সঙ্গে আলাপচারিতায় দেখা গেছে এই ৪০,৪১ ও ৪২ নং ওয়ার্ডে অন্যান্য কাউন্সিলর প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন মোছাঃ রাফেজা আক্তার । তরুণ এই নেত্রীর জনপ্রিয়তা এখন শীর্ষে।

রাফেজা আক্তার ৪০ নং ওয়ার্ডের তেলিনগর গ্রামের রহম আলীর মেয়ে। তিনি একজন সৎ সাহসী নিঃস্বার্থ সমাজ সেবিকা গরীব-দুঃখী ও মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স), এম.এ (ইতিহাস) শেষ করে বর্তমানে মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং পূবাইল থানা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সভাপতি,পূবাইল নারী উন্নয়ন সংস্থা। তিনি এলাকায় একজন সৎ মানুষ হিসেবে পরিচিত। তার এলাকায় তিনি একজন মানবপ্রেমী মানুষ হিসাবে পরিচিত তিনি মানুষের সুখে দুঃখে বিপদে-আপদে সবার পাশে থাকেন। তার সততা ও ন্যায় নিষ্ঠার উপর বিশ্বাস রেখে এলাকার জনগণ আগামী ৫ বছরের জন্য ৪০,৪১ ও ৪২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসাবে মোছাঃ রাফেজা আক্তার কে দেখতে চান। এ বিষয়ে ৪০,৪১ ও ৪২নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন, মোছাঃ রাফেজা আক্তার আমাদের ওয়ার্ডে হেভিওয়েট প্রার্থী। তাঁর কোন বিকল্প নেই। তাঁর মতো সৎ, যোগ্য ও তারুণ্য নেতৃত্ব মহিলা কাউন্সিলর হলে এলাকা বদলে যাবে।

রাফেজা আক্তার বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হয়ে অত্র ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখের বন্ধু হয়ে পাশে থাকতে চাই। জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, অগ্রগতিতে কাজ করে যাবো। সততা ও ন্যায় আমার পুঁজি। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। ৪০,৪১,ও ৪২ নং ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ চেয়ে তিনি সকলের কাছে দোয়া এবং আগামী ২৫ই মে গ্লাস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

তিনি আরো বলেন,গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০,৪১ ও ৪২নং ওয়ার্ডের বাসিন্দারা তেমন কোন সুবিধা পায় নাই। সেই সকল মানুষের সুবিধা নিশ্চিত করাই আমার প্রধান কাজ হবে। তিনি আরো বলেন মহিলা কাউন্সিলর নির্বাচিত হলে তার সম্মানীভাতা ৪০,৪১ ও ৪২ নং ওয়ার্ডবাসীর যারা দারিদ্র আছেন তাদের মধ্যেই বিতরণ হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!