1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ফুলবাড়িয়ায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি সাংবাদিক রাজুকে প্রকাশ্যে গালিগালাজ ও অপমানের তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন চৌদ্দগ্রামে দুই সৌদিআরব প্রবাসীকে সংবর্ধনা চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জহিরুল ইসলাম
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২ এর আওতায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় উত্তীর্ণ ছাত্রদের বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া শাহী জামে মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান শাইখুল কোরআন ক্বারী আব্দুল হক।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২ এর প্রধান উপদেষ্টা ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতি আবদুল আউয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ-২ এর সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা ওজায়ের কাসিমী, অর্থ সম্পাদক মাওলানা মোঃ উল্লাহ ও কুমিল্লা জেলা জোন-২ এর সভাপতি মাওলানা ইয়াকুব, সমাজসেবক পেয়ার আহমদ মোল্লা, প্রবাসী মোঃ নুরুন্নবী, মোহাম্মদ রাসেল, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার দেলোয়ার হোসেন, মোতাহের হোসেন চৌধুরী শিপু, ফেনী জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, বাহ্মনবাড়িয়া জেলা সভাপতি মাওলানা মোবারক উল্লাহ, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা রাশেদ, চৌদ্দগ্রাম উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি হাফেজ আবদুল আউয়াল সুমন, সহ-সেক্রেটারি মাওলানা জাকারিয়া আমিনী, সাহিত্য শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ রহিমুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ ইমদাদুল হক ও সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়া বলেন, যদি আমরা আগামী দিনের সূর্য সন্তান আগামী প্রজন্মের হৃদয়ে কোরআনের বাণী পৌঁছাতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। আমরা মুসলমান হিসেবে আমাদের সকল সন্তানদেরকে প্রথমে কোরআনের শিক্ষা প্রদান করব। মনে রাখতে হবে, কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না। আমরা সকলেই ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মুসলমান আগামী প্রজন্মকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে যত্নবান হবো, ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজ থেকে দূর হবে সর্ব রকমের পাপাচার, অন্যায়, অপরাধ, লুটতরাজ ও ব্যভিচার ইত্যাদি।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান শাইখুল কোরআন ক্বারী আব্দুল হক বলেন, ২০২৬ শিক্ষাবর্ষে সারা বাংলাদেশে সকল উপজেলা ও জেলায় আড়াই লক্ষ ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে দেশের আলেম ও বিজ্ঞ গুণীজন তৈরি হবে। এ দেশের আপামর জনতা যদি কোরআনের ছাত্রদের সাথে সততার সাথে জীবন পরিচালনা করে, তাহলে সকলের জীবন হবে কোরআনময় আলোক উজ্জ্বল। যেমনিভাবে কোরআন উজ্জ্বল ও শান্তিময়, তেমনিভাবে সকলের জীবন হবে শান্তিময়। তাই সর্বস্তরের মানুষকে কোরআনমুখী হওয়ার আহ্বান জানিয়ে সকল হিফজ মাদরাসা ওস্তাদদেরকে কোমলমতি ছাত্রদের প্রতি পিতৃতুল্য স্নেহের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে অতিথিবৃন্দ ১০ বছরের মধ্যে হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রদেরকে ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!