1. admin@auchsangbad.com : admin :
অনিয়ম তদন্তের নির্দেশ, ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহবানে পরিকল্পনা - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অনিয়ম তদন্তের নির্দেশ, ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহবানে পরিকল্পনা তাড়াইলে হযরত আনিছ পাগলা (রহঃ)-এর ১২তম বাৎসরিক ওফাৎ দিবস ২৯ অক্টোবর ২০২৬ হযরত সৈয়দ শাহ আব্দুল আউয়াল হোসাইনী চিশতী তরফি (র:) ১৩ তম বাৎসরিক পবিত্র ‘ওরশ মোবারক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন

অনিয়ম তদন্তের নির্দেশ, ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহবানে পরিকল্পনা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

সুমন ভট্টাচার্য

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের অনিয়মের বিষয়ে তদন্তের নির্দেশ দেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাসেবা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন মন্ত্রী। পরিদর্শনকালে হাসপাতালের ময়লার ভাগাড়ে চিকিৎসাসামগ্রী পড়ে থাকতে দেখেন তিনি। এ ছাড়া বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা তাঁর নজরে আসে। এসব বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট অনিয়ম তদন্তের নির্দেশ দেন মন্ত্রী।

এর আগে মন্ত্রী ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ দুটি স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি ওয়ার্ডে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বায়ের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি সুবিধা সম্প্রসারণ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা স্থাপন এবং পাঁচ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!