1. admin@auchsangbad.com : admin :
সিরাজগঞ্জে জিয়া ইন্টারন্যাশনাল দাবা টুর্নামেন্ট এর উদ্বোধন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দেয়ার অভিযোগ চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজ ১০ বছর বয়স কমিয়ে ‘মাটি খেকো’ এখন ডিগ্রি কলেজের অফিস সহায়ক রাতের আঁধারে লাউ বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ, ঝুলছে শত শত লাউ সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. অনুষ্ঠান সম্পন্ন সিরাজগঞ্জে জিয়া ইন্টারন্যাশনাল দাবা টুর্নামেন্ট এর উদ্বোধন কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস কবি নজরুল পঙ্গুয়াই খালের কচুরিপানা পরিষ্কারে পানিতে নামলেন এমপি মুহাম্মদুল্লাহ ময়মনসিংহে আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে বিএনপি নেতার নির্বাচনী মতবিনিময় সভা জেবিএবি জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বে নতুন মুখ প্রগ্রেসিভ লাইফকে আবারও টপ ৫-এ নেওয়ার লক্ষ্য—চলমান সংকট নিরসনে চেয়ারম্যানের আশাবাদ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে, মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৭ তম জন্মবার্ষিকীউপলক্ষে আলোচনা সভা। ইসলামী ইন্স্যুরেন্সে সিইও অপসারণে আইডিআরএর তিন চিঠিতে তিন বার্তা গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএসসি’র প্রধান কার্যালয়ের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে ব্যবসা পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহবান রূপালী লাইফ ও এভারকেয়ার হাসপাতাল-এর মধ্যে চুক্তি সাক্ষর গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে রমরমা প্রাইভেট বাণিজ্য: টেস্টে ফেল করানোর হুমকির অভিযোগ স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লাইফ বীমার মুখ্য নির্বাহীদের হালনাগাদ তথ্য ও শিক্ষাগত সনদ চেয়েছে- আইডিআরএ জেবিএবির নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের সোনালী ব্যাংকের এমডির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের নতুন কমিটি গঠন ‎কেন্দুয়া হুমায়ূন আহমেদের স্বপ্নের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ সাফল্যের মুকুট ইতালিতে ট্র্যাজেডি: কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি একমাত্র জীবিত স্বজন অয়ন কটিয়াদী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে প্রস্ততিসভা ও আনন্দ মিশিল।

সিরাজগঞ্জে জিয়া ইন্টারন্যাশনাল দাবা টুর্নামেন্ট এর উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

রাশেদ লাল,সিরাজগঞ্জ!!

সিরাজগঞ্জে জিয়া ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯আগষ্ট) সকাল ১০টার দিকে শহরের একক সংঘ ক্লাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশন ও একক সংঘ ক্লাবের সহযোগিতায় এ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, একক সংঘ ক্লাবের সভাপতি জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু।

এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলার প্রতির অতিগুরুত্ব দিয়েছেন। খেলাধুলার জন্য তিনি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠের ব্যবস্থা করার কথা বলেছেন। যাতে করে ছাত্রছাত্রীসহ যুবকরা খেলাধুলার প্রতি মনোযোগী হয়। সাইদুর রহমান বাচ্চু বর্তমান সরকারের কাছে সিরাজগঞ্জে আধুনিকমানের স্টেডিয়ামসহ একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের দাবি জানান। তিনি এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সিরাজগঞ্জে দাবা চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রতিভাবান দাবাড়ু তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ,বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলাম ফ্রুইট, সদস্য সচিব মো. আশরাফুল আলম আলীম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক নুরে আলম ডাক্কু, আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক এইচএম মোকাদ্দেস, সদস্য আলী, সাগরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের ৬৪ জেলা থেকে ইন্টারন্যাশনাল প্লেয়ারসহ মোট ৭৫ জন দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। র‌্যাপিড রেটিং পদ্ধতির এ দাবা প্রতিযোগিতায় প্রতিটি খেলোয়াড় ১০ মিনিট ৫ সেকেন্ড সময় পাবেন।

প্রতিযোগিতায় ভালো ফল করা মোট ২১ জন খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে। এ জন্য নির্ধারণ করা হয়েছে মোট ৫১ হাজার ৫০০ টাকা পুরস্কার।

এটুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই একক সংঘ ক্লাব প্রাঙ্গণে দাবাড়ু ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশ নেওয়ায় প্রতিযোগিতাটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!