1. admin@auchsangbad.com : admin :
লাইফ বীমার মুখ্য নির্বাহীদের হালনাগাদ তথ্য ও শিক্ষাগত সনদ চেয়েছে- আইডিআরএ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

লাইফ বীমার মুখ্য নির্বাহীদের হালনাগাদ তথ্য ও শিক্ষাগত সনদ চেয়েছে- আইডিআরএ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৭১ বার পঠিত

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদকঃ লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) হালনাগাদ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মঙ্গলবার (১৮ আগস্ট) আইডিআরএর পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।আইডিআরএর এ নির্দেশনা দেশের সব লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি লাইফ বীমা কোম্পানির বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তাকে হালনাগাদ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। জীবনবৃত্তান্তের সঙ্গে তাঁর অর্জিত সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের কপি দাখিল করতে হবে।এ ছাড়া সংশ্লিষ্ট মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের ক্ষেত্রে আইডিআরএ থেকে দেওয়া অনুমোদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে বলা হয়েছে।আইডিআরের নির্দেশনা অনুযায়ী, এসব তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।একই সঙ্গে দেশের লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের তথ্য আইডিআরের অনলাইন সিস্টেমে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বিজ্ঞপ্তির সঙ্গে একটি গুগল ফরমের লিংক দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ওই ফরমে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।আইডিআরের এ উদ্যোগের ফলে লাইফ বীমা খাতের মুখ্য নির্বাহীদের বর্তমান যোগ্যতা, নিয়োগসংক্রান্ত অনুমোদন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের একটি হালনাগাদ ও সমন্বিত তথ্যভান্ডার তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার কাছে কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের তথ্য সংরক্ষণ ও যাচাই প্রক্রিয়াও আরও সুসংগঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!