1. admin@auchsangbad.com : admin :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের নতুন কমিটি গঠন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পঙ্গুয়াই খালের কচুরিপানা পরিষ্কারে পানিতে নামলেন এমপি মুহাম্মদুল্লাহ ময়মনসিংহে আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে বিএনপি নেতার নির্বাচনী মতবিনিময় সভা জেবিএবি জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বে নতুন মুখ প্রগ্রেসিভ লাইফকে আবারও টপ ৫-এ নেওয়ার লক্ষ্য—চলমান সংকট নিরসনে চেয়ারম্যানের আশাবাদ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে, মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৭ তম জন্মবার্ষিকীউপলক্ষে আলোচনা সভা। ইসলামী ইন্স্যুরেন্সে সিইও অপসারণে আইডিআরএর তিন চিঠিতে তিন বার্তা গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএসসি’র প্রধান কার্যালয়ের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে ব্যবসা পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহবান রূপালী লাইফ ও এভারকেয়ার হাসপাতাল-এর মধ্যে চুক্তি সাক্ষর গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে রমরমা প্রাইভেট বাণিজ্য: টেস্টে ফেল করানোর হুমকির অভিযোগ স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লাইফ বীমার মুখ্য নির্বাহীদের হালনাগাদ তথ্য ও শিক্ষাগত সনদ চেয়েছে- আইডিআরএ জেবিএবির নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের সোনালী ব্যাংকের এমডির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের নতুন কমিটি গঠন ‎কেন্দুয়া হুমায়ূন আহমেদের স্বপ্নের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ সাফল্যের মুকুট ইতালিতে ট্র্যাজেডি: কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি একমাত্র জীবিত স্বজন অয়ন কটিয়াদী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে প্রস্ততিসভা ও আনন্দ মিশিল। দেশের উন্নয়নের স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে – পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রংপুরের মাটি থেকে ‘ফ্রিডার’: ফেসবুকের বিকল্প হিসেবে দেশীয় সামাজিক আসামি আব্দুল খালেককে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

সৌদি আরব প্রতিনিধি: মোহাম্মদ সেলিম রানা:

ভুক্তভোগী প্রবাসীদের পাশে দাঁড়ানো, প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং দেশ-প্রবাসে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

দীর্ঘ এক বছরের অক্লান্ত পরিশ্রম ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী সহযোদ্ধাদের সহযোগিতায় সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আত্মপ্রকাশ করে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটিতে মো. সেলিম রানা—সৌদি আরব, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান; আনোয়ার হোসেন—যুক্তরাজ্য, প্রধান উপদেষ্টা; এম এম হোসাইন—বাংলাদেশ, উপদেষ্টা; সৈয়দ হাফিজুল মঈন—বাংলাদেশ, উপদেষ্টা; রিমন হোসেন—সৌদি আরব, পরিচালক; রাজিবুল করিম রোমিও—বাংলাদেশ, উপ-সহকারী পরিচালক; মো. মাসুম সরকার—দুবাই, সভাপতি; মো. আবু বকর সিদ্দিক—বাংলাদেশ, সহ-সভাপতি; মনিরুল ইসলাম—দুবাই, সাধারণ সম্পাদক; আবু সাইদ মোহাম্মদ গোলাম মওলা—সৌদি আরব, সহ-সাধারণ সম্পাদক; মো. মাসুদ রানা (সুমন)—বাংলাদেশ, সহ-সাধারণ সম্পাদক; জাহিদুল ইসলাম—সৌদি আরব, যুগ্ম সাধারণ সম্পাদক; তন্ময় কুমার সাহা—সিনিয়র আইন বিষয়ক সম্পাদক এবং মোহাম্মদ আজিম উদ্দীন শিমুল—আইন বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া দেশ ও প্রবাসের বিভিন্ন পর্যায়ের কার্যনির্বাহী সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সেলিম রানা বলেন, দীর্ঘ এক বছরের প্রচেষ্টা ও সকল সহযোদ্ধার সহযোগিতায় কার্যনির্বাহী কমিটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। বর্তমানে ৩০০-এর বেশি সদস্য নিয়ে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। দেশ ও প্রবাসের সকল ভুক্তভোগী প্রবাসী ভাই-বোনের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিদেশের মাটিতে নানা প্রতিকূলতার মধ্যেও তারা কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাই প্রবাসীদের সমস্যা, প্রতারণা, হয়রানি ও বিভিন্ন সংকটে সহযোগিতার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কমিটির উপদেষ্টা সৈয়দ হাফিজুল মঈন নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু অনেক প্রবাসী বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তাদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যেই সংগঠনটি কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, সংগঠনের কার্যক্রমকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য ভবিষ্যতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নিবন্ধন ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত সদস্যরা সংশ্লিষ্ট দেশের আইন এবং বাংলাদেশে সংগঠনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দেশের প্রচলিত আইন মেনে চলবেন।

দুবাই থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। প্রবাসীদের অধিকার রক্ষা, কল্যাণ এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। এ কার্যক্রম সফল করতে দেশ-বিদেশের সকল প্রবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন।”

সংগঠনের পরিচালক রিমন হোসেন বলেন, দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় সংগঠনটি একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে এসেছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম রানাসহ ভুক্তভোগী প্রবাসীদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে প্রতারণার শিকার প্রবাসীদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা শুনে সমাধানের পথ খোঁজা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের কর্মসংস্থান, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংগঠনের কার্যক্রম দেশ ও প্রবাসে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা, প্রতারণা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনীয় আইনি সহায়তার পথ দেখানো এবং রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সংগঠনের নেতৃবৃন্দ দেশ-বিদেশের সকল প্রবাসী, মানবিক সংগঠন, সামাজিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’ ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!