
মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি:
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭ ঘটিাকায় কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলা মানিক খালী রেলওয়ে চক্ররে চান্দপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে প্রস্ততিসভা ও আনন্দ মিশিল অনুষ্ঠিত হয়েছে।
চান্দপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট মোঃ রিয়াজুর ইসলাম সেবকে সভাপতিত্বে চান্দপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও মানিক খালী বাজার পরিচালনা কমিটি সভাপতি মোঃ ইমাম হোসেন দুলাল”এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল ফর বাংলাদেশ আপিল বিভাগের এডভোকেট আতিকুজ্জামান নজরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সাংস্কৃতিক দলের সভাপতি ও সদস্য আহ্বায়ক কমিটির জেলা সেচ্ছাসেবক দল মোঃ আলমগীর হোসেন (আলম)। আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি সদস্য মোঃ আজাহারুল হক রানা, উপস্থিত ছিলেন ৪নং চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম গঙ্গা, উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোঃ সাদেকুর রহমান সাদেক, উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি মোঃ বুলবুল হোসেন ভূইয়া, উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান), উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন বিএনপি ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আলামিন মিয়া সহ চান্দপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন।
প্রধান অতিথির নেতৃত্বে (১৬ আগস্ট) রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে মানিক খালী বাজারে আনন্দ মিশিল করেন চান্দপুর ইউনিয়ন বিএনপি সহযোগী অঙ্গ সংগঠন। সভাপতির এডভোকেট রিয়াজুর ইসলাম সেবকের ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।