1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ১৯৯তম ঈদের জামাতের সময়,ইমাম ও ট্রেনের সূচি নির্ধারণ - আউচ সংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসপাতালে অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: এমপি জালাল উদ্দীন তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” তিন বছর পর বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত শিশুদের অপুষ্টি প্রতিরোধ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ -রুকন মা ও মেয়ের এসএসসি পাসের ব্যবধান ৭ বছর! বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের সেই জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি একদিনে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ..ঘনঘন কম্পনে বাড়ছে শঙ্কা, প্রয়োজন প্রস্তুতি ও রাষ্ট্রীয় পদক্ষেপ। পরকীয়ার পেছনে কার দায়- ব্যক্তির, নাকি ভেঙ্গে পড়া সম্পর্কের? হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ‎কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন ময়মনসিংহে বাসে অভিযান, ৫ হাজার ৪১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার চৌদ্দগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় মাষ্টার জয়নাল ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে এস. এম. হুমায়ুন কবির সরকার বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও মানুষের অনুপ্রেরণার উৎস: ফরিদপুরে শামা ওবায়েদ কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি: রফরফ পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হোসেনপুরে ‎আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১০, বাড়িঘর ভাঙচুর হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেন ইউএনও

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ১৯৯তম ঈদের জামাতের সময়,ইমাম ও ট্রেনের সূচি নির্ধারণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি.

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

১৯৯ তম ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত উপলক্ষে দূরের মুসল্লিদের জন্য থাকছে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।

বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ঈদ জামাতকে কেন্দ্র করে আইন- শৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মুসল্লিদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবিসহ বিপুল পরিমাণ র‍্যাব -পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!