1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

মাফি মহিউদ্দিন-কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, অধ্যক্ষ মুকুল হোসেন, অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, উপজেলা শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম।মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা,শৃংখলাবোধসহ সুষ্ঠভাবে দায়িত্বসহকারে শিক্ষা প্রদান করলে শিক্ষার মানোন্নয়ন হতে বাধ্য। শিক্ষার মানোন্নয়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানেরও মানোন্নয়ন হবে। ফলে উপজেলার উন্নয়ন হবে, উপজেলার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। তিনি আরও বলেন, আগামী ৫ বছরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার মান্নোনয়নসহ নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। তবে মনে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে কোন দলবাজি করা যাবে না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দলবাজি প্রশয়ও দিব না। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নে যে সকল দপ্তর কাজ করে তাদের কাছে সহযোগিতার আবেদন করবেন। কোন দপ্তর সহযোগিতা না করলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওই দপ্তরের বিষয়ে জানাবেন। তাদেরকে জবাবদিহিতা করতে হবে। আমরা সকলের সহযোগিতায় কিশোরগঞ্জকে শিক্ষার মডেলে পরিণত করতে চাই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!