1. admin@auchsangbad.com : admin :
বিদ্যালয়ের বুক চিরে অবৈধ ইটভাটা, কালো ধোঁয়ায় দমবন্ধ শিক্ষার্থীদের - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বিদ্যালয়ের বুক চিরে অবৈধ ইটভাটা, কালো ধোঁয়ায় দমবন্ধ শিক্ষার্থীদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

সুমন ভট্টাচার্য

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুরে সাব্দুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুক চিড়ে গড়ে উঠেছে অনুমোদনহীন অবৈধ ‘ইকো ব্রিকস’ নামের একটি ইটভাটা। দিনের পর দিন কালো ধোঁয়া,কয়লার গুড়া,ধুলোবালি আর ইট বহনকারী গাড়ির বিকট শব্দে নরকসম পরিবেশে পাঠ নিতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। অথচ বিষয়টি জেনেও নিরব দর্শকের ভূমিকায় প্রশাসন।সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষের জানালা খুললেই ঢুকে পড়ছে ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালি। ক্লাস চলাকালে একের পর এক ভারী ট্রাক চলাচলের বিকট শব্দে শিক্ষক-শিক্ষার্থীদের মনোযোগ ভেঙে পড়ছে। পাঠদান তো দূরের কথা,শ্রেণিকক্ষে বসে থাকাই দায় হয়ে উঠেছে।প্রভাবশালীর পেশিশক্তিতে মাঠ দখল অভিযোগ রয়েছে,ইটভাটার মালিক চর নিলক্ষীয়া ইউনিয়নের সাবেক প্রভাবশালী চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন পেশিশক্তির জোরে বিদ্যালয়ের মাঠের একটি অংশ অবৈধভাবে দখল করে ইটভাটার কাজে ব্যবহার করছেন। এতে শিক্ষার্থীদের খেলাধুলার শেষ আশ্রয়টুকুও কেড়ে নেওয়া হয়েছে।স্থানীয় সচেতন মহলের তীব্র প্রশ্ন—
“এরা কি সত্যিই জনপ্রতিনিধি ছিলেন,নাকি জনপ্রতিনিধির মুখোশধারী পরিবেশ ধ্বংসকারী?”আর সংশ্লিষ্ট দপ্তরগুলো কি কিছুই জানে না,নাকি ঘুষের ঘোরে সবকিছু দেখেও অন্ধ?শিশুদের আর্তনাদ স্কুলের শিক্ষার্থীরা জানায়,“ইটভাটার কালো ধোঁয়া আর ধুলোয় ক্লাসে বসতে পারি না। শ্বাস নিতে কষ্ট হয়,সর্দি-কাশি হয়। স্কুল ড্রেস একদিনের বেশি পরিষ্কার থাকে না। খুব কষ্ট হয় আমাদের।”প্রধান শিক্ষকের শঙ্কা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর বলেন,“আমরাই যেখানে শ্রেণিকক্ষে টিকে থাকতে পারি না,সেখানে ছোট ছোট বাচ্চারা কীভাবে সহ্য করবে? আপনারা একটু বসে থাকলেই বুঝবেন-এই বিদ্যালয় যেন ইটভাটার কারণে নরকে পরিণত হয়েছে।”তিনি আরও অভিযোগ করে বলেন,“বিদ্যালয়ের মাঠ কেটে দখল করা হয়েছে। জায়গা ভরাট করে দেবে বললেও আজ পর্যন্ত করেনি। আজ আপনাদের সামনে কথা বললাম—কাল থেকে আমি এই বিদ্যালয়ে চাকরি করতে পারব কি না,আল্লাহই জানেন।”প্রশাসনের দায় এড়ানোর ভাষা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বারবার ফোন করেও মুঠোফোন রিসিভ করেননি। তবে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,“পরিবেশ অধিদপ্তর আসার কথা আছে। ইটভাটায় মোবাইল কোর্ট করতে হলে পরিবেশের প্রসিকিউশন লাগে। তারা এলে আমরা বিষয়টি দেখব।”প্রশ্ন থেকেই যায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে কীভাবে বছরের পর বছর ধরে অনুমোদনহীন ইটভাটা চলে?শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার এই অপরাধের দায় কে নেবে?প্রশাসনের নীরবতা কি প্রভাবশালীদের অপরাধের লাইসেন্স?এলাকাবাসীর দাবি—অবিলম্বে অবৈধ ইটভাটা উচ্ছেদ,বিদ্যালয়ের দখলকৃত জমি ফিরিয়ে দেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে এই নীরবতা ইতিহাসে শিশুদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!