1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে প্রতিপক্ষ শিক্ষকদের ওপর হামলা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে প্রতিপক্ষ শিক্ষকদের ওপর হামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান-কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই শিক্ষককে অতর্কিত হামলা করে গুরুতরভাবে আহত করার অভিযোগ উঠেছে। আহত দুই শিক্ষক বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

অতর্কিত হামলায় আহতরা হলেন ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান।বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালের দিকে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৯ ডিসেম্বর কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. রফিকুর ইসলাম। এছাড়াও নির্বাচনে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান ভোট প্রদান করেন।

সংশ্লিষ্টদের অভিযোগ রয়েছে যে,একই মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক মো. লুৎফুর রহমানের ভাগ্নির জামাই ওই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন। তবে তিনি নির্বাচিত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় উপস্থিত হওয়ার পর মো. লুৎফুর রহমান তাঁর কয়েকজন বহিরাগত সহযোগীকে সাথে নিয়ে সহকারী শিক্ষক মো.আল আমিন ও মো. হাবিবুর রহমানের ওপর অতর্কিত হামলা চালান।

হামলায় তারা গুরুতর আহত হলে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত শিক্ষকরা অভিযোগ করে বলেন, অভিযুক্ত মো.লুৎফুর রহমানের ভাগ্নির জামাই পূর্বে মাদ্রাসার (এডহক) কমিটির সভাপতি ছিলেন। তবে এবারের ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজয়ের কারণেই ক্ষোভ সৃষ্টি হয়। সেই ক্ষোভের কারণেই বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।

ওই মাদ্রাসার সুপার মাওলানা আশরাফ উদ্দিন বলেন- ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে জুনিয়র শিক্ষক মো. লুৎফুর রহমানসহ কয়েকজন শিক্ষক অন্য শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। তবে এবিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঘটনার বিষয়ে মাদ্রাসার (এডহক) কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। পরে শুনেছি শিক্ষকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

এবিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের কাছে জানতে চাইলে তিনি বলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলার বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। অভিযুক্তদের ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!