1. admin@auchsangbad.com : admin :
পদন্নোতি পাওয়ায় কুলিয়ারচরের পপুলার মেডিকেল সেন্টারের পক্ষ থেকে ডা. নিয়ামুল ইসলামকে ফুলেল শুভেচছা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

পদন্নোতি পাওয়ায় কুলিয়ারচরের পপুলার মেডিকেল সেন্টারের পক্ষ থেকে ডা. নিয়ামুল ইসলামকে ফুলেল শুভেচছা

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগে কর্মরত সহকারী অধ্যাপক (সার্জারী) হিসেবে দ্বায়িত্ব পালন কালে দীর্ঘদিনের নিষ্ঠা,দক্ষতা আর রোগীসেবার প্রতি গভীর প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে ডা. মো. নিয়ামুল ইসলাম গত ১ ডিসেম্বর সোমবার সহযোগী অধ্যাপক (সার্জারী) পদে পদোন্নতি পেয়েছেন।

সহযোগী অধ্যাপক (সার্জারী) হিসেবে পদন্নোতি পাওয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে প্রতিষ্ঠিত বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান পপুলার মেডিকেল সেন্টারের পক্ষ থেকে ডা. মো. নিয়ামুল ইসলামকে ফুলেল শুভেচছা জানানো হয়।
গত ৫ ডিসেম্বর শুক্রবার পপুলার মেডিকেল সেন্টারে প্রবেশের পর ডা. মো. নিয়ামুল ইসলামের নিজ চেম্বারে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান লিটন রায় ও ব্যবস্থাপনা পরিচালক নিহার রঞ্জন দাস সহ প্রতিষ্ঠানের স্টাফবৃন্দ।

গরীবের বন্ধু খ্যাত ডা. মো. নিয়ামুল ইসলাম বাংলাদেশের চিকিৎসা সেবায় পরিচিত এক মানবিক মুখ। রোগী দেখার সময় তাঁর ব্যবহারে যে আন্তরিকতা ও ধৈর্য থাকে, সেটাই তাকে আলাদা করে। সহকর্মীরা বলেন, তিনি সিদ্ধান্ত নেন ঠান্ডা মাথায়, রোগীকে বোঝান সহজ ভাষায়, আর চিকিৎসার প্রতিটি ধাপে রোগীর স্বস্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাই সার্জারির মতো জটিল বিভাগেও তার ব্যস্ততা কখনো যান্ত্রিক হয়ে ওঠে না বরং মানবিক হয়ে ওঠে।

তিনি রাজবাড়ী থেকে প্রাথমিক, এসএসসি ও এইচএসসি পাস করে ২০০১ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা বিষয়ে স্নাতক (এম.বি.বি.এস) ডিগ্রী অর্জন করেন। পরে ২৪ তম বি.সি.এস এর মাধ্যমে ২০০৫ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন। এরপর থেকে আর থেমে থাকেনি এই মানবসেবক। চিকিৎসা বিষয়ে একের পর এক ডিগ্রী অর্জন করতে থাকেন তিনি। তার অর্জিত ডিগ্রীর মধ্যে এফ.সি.পি.এস (সার্জারী), এমআরসিএস (লন্ডন), এম.আর.সি.এস (এডিন), ডি.এম.ইউ (বি.আই.এইচ.এস), বি.সি.এস (স্বাস্থ্য), পি.এস.সি (শ্রীলংকা), এফ.এ.সি.এস (আমেরিকা), এফ.আই.এস.সি.পি (ইন্ডিয়া), সিসিডি (বারডেম) সহ উচ্চতর ডিগ্রি অর্জন করে নিজেকে সার্জিক্যাল সায়েন্সে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। চিকিৎসা শিক্ষায় তার অগ্রগতি সবসময়ই ছিল ধারাবাহিক।

বিগত এক যুগে তার কাজের সবচেয়ে আলোচিত দিক হলো মানবিক সেবার মানসিকতা। দরিদ্র রোগীদের ক্ষেত্রে তিনি প্রায়ই ভিজিট নেন না,ফোনে পরামর্শ দেন,আবার জরুরি প্রয়োজন হলে নিজেই সময় বের করে দেখেন। সহকর্মীরা জানেন, তিনি কাউকে ফিরিয়ে দেন না,এটাই তাঁর স্বভাব।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে যোগ দেওয়ার পর তার দায়িত্ব আরও বেড়েছে। অপারেশন থিয়েটার,ওয়ার্ড,একাডেমিক ক্লাস সব জায়গাতেই তিনি সমান মনোযোগ দিয়ে কাজ করেন। জুনিয়র চিকিৎসকেরা বলেন, তাঁর কাছ থেকে শুধু সার্জারি নয়,পেশাদার নৈতিকতা শেখা যায় সবচেয়ে বেশি।

এখন সহযোগী অধ্যাপক পদোন্নতির মাধ্যমে নতুন দায়িত্ব তার সামনে আরও বড় পরিসর খুলে দিয়েছে। চিকিৎসা শিক্ষায় নেতৃত্ব দেওয়া, ভবিষ্যৎ সার্জনদের গড়ে তোলা এবং রোগীসেবার মান উন্নয়নে ভূমিকা রাখা, সব ক্ষেত্রেই তাকে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে এই অগ্রগতি।

ডা. নিয়ামুল ইসলাম বলেন,‘মানুষের সেবা করার সুযোগ পাই এটাই সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ যেন আমাকে সবসময় সৎভাবে কাজ করার তৌফিক দেন।’রোগীসেবা,পেশাগত একাগ্রতা আর মানবিকতার যে সমন্বয় তিনি বহু বছর ধরে রেখেছেন, এই পদোন্নতি তারই স্বাভাবিক পরিণতি এমনটাই মনে করেন সহকর্মীরা।

দেশের চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক উদাহরণ হিসেবে ডা. নিয়ামুল ইসলামের যাত্রা তাই এখন আরও এক ধাপ এগিয়ে গেল।ডা. মো. নিয়ামুল ইসলাম এর আগে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এরও আগে তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারী বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

গরীবের বন্ধু হিসেবে পরিচিত এই মানবসেবক দুনিয়া কাঁপানো মহামারী (কোভিড-১৯) করোনা ভাইরাস পরিস্থিতিতে জীবন-মরণ বাজি রেখে ঝুঁকি নিয়েই অগনণিত মানুষকে চিকিৎসা সেবা দিয়েছিলেন।ডা. নিয়ামুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার বড়লক্ষীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মো. আবদুর রহমান। তিনি বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ছিলেন।

ডাক্তার নিয়ামুল ইসলাম পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট। শৈশব কৈশোর তার রাজবাড়ী সদর উপজেলার বড়লক্ষীপুর গ্রামেই কেটেছে।তিনি ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক। নিজেকে মানবসেবায় নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন গরীবের বন্ধু ডা. মো. নিয়ামুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!