1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরের জেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৫ পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরের জেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৫ পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি

“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা,অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৩ই অক্টোবর-২০২৫ সোমবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

র‌্যালীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা,দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার,দিনাজপুর জিলা স্কুল,কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর গার্লস গাইড,যুব রেডক্রিসেন্ট,রোভার স্কাউট,বিএনসিসি,কারিতাস,ব্রাক,আরডিআরএস,ল্যাম্ব,পল্লীশ্রী,ইএসডিও,টিএমএসএস,এনজিও সমূহ।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে দিনাজপুর বড় মাঠে গিয়ে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠানে মিলিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের উপসহকারী পরিচালক মোঃ ফজলুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ। আলোচনা সভার পূর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক তত্ত্বাবধানে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ আব্দুল মালেক।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!