
স্টাফ রিপোর্টার
নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এবং পাবলিক হেলথ সেবা প্রদানকারী সংস্থা পিএসটিসি (PSTC)–এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মোখতার আহমেদ।
অনুষ্ঠানে পিএসটিসি’র নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ,সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য,এই চুক্তির মাধ্যমে নগরবাসীর দোরগোড়ায় উন্নত ও সময়োপযোগী প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে মসিক ও পিএসটিসি।
সভাপতির বক্তব্যে মোঃ মোখতার আহমেদ বলেন,“স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এই চুক্তির মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।”পিএসটিসি’র নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ আশাবাদ ব্যক্ত করেন যে,এই অংশীদারিত্ব মডেল দেশের অন্যান্য সিটিতে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হবে।