1. admin@auchsangbad.com : admin :
নিকলীর পর্যটন এলাকায় অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি স্থাপনা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

নিকলীর পর্যটন এলাকায় অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি স্থাপনা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

হাকীম মোঃরফিকুল ইসলাম

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র নিকলী বেড়িবাঁধ এলাকায় ২০২০ সালে পর্যটকদের সুবিধার্থে সরকারি অর্থায়নে নির্মিত হয় তিনটি আধুনিক টয়লেট ও যাত্রী ছাউনি। এ প্রকল্পের উদ্দেশ্য ছিল বেড়িবাঁধে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যসচেতন ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা।

কিন্তু দুঃখজনকভাবে, মাত্র কয়েক বছরের ব্যবধানে যাত্রী ছাউনি ও টয়লেটগুলো এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও ছাউনির চালার টিন খুলে গেছে, কোথাও মেঝে ফেটে উঠেছে, আর টয়লেটগুলোতে নেই পানির ব্যবস্থা, সেপটিক ট্যাংক ভরাট, পঁচা দুর্গন্ধে এলাকাবাসী ও পর্যটকেরা বিরক্ত।রক্ষণাবেক্ষণের অভাবে নির্মিত অবকাঠামোগুলো এখন অকার্যকর হয়ে উঠেছে। ফলে পর্যটকরা বাধ্য হয়ে স্থানীয় দোকান বা আশেপাশের বাড়িঘর থেকে জরুরি প্রয়োজন মেটাতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন।

এলাকাবাসীর অভিযোগ, “সরকার প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ে উন্নয়ন করছে, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি সঠিকভাবে কাজ না করেন, তাহলে এমন অবস্থাই সৃষ্টি হয়।” তারা আরও জানান, “যারা এগুলোর দেখভালের দায়িত্বে রয়েছেন, তাদের চরম অবহেলার কারণেই এমন বেহাল দশা। অথচ সামান্য উদ্যোগ নিলেই এগুলো আবার সচল করা সম্ভব।”

এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সচেতন মহল বলছে, দ্রুত উদ্যোগ নিয়ে টয়লেট ও ছাউনি মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে। তা না হলে নিকলী বেড়িবাঁধের পর্যটন সম্ভাবনা মারাত্মকভাবে ব্যাহত হবে।পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজন শুধু নির্মাণ নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণও জরুরি—এটা সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!