1. admin@auchsangbad.com : admin :
তারাকান্দায় ঘর বাড়ি ভাংচুর ফিসারির মাছ লুটপাট কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

তারাকান্দায় ঘর বাড়ি ভাংচুর ফিসারির মাছ লুটপাট কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহের তারাকান্দায উপজেলায় পশ্চিম বালিখা গ্রামের জসিম উদ্দিন প্রতিপক্ষকে চাঁদা না দেয়ায় জুন মাসে এক সংঘর্ষের ঘটনায় একই গ্রামের একজন হত্যাকাণ্ডের শিকার হয়। এর জের ধরেই ঐদিনের রাতের অন্ধকারে মাছ চুরি এবং বাড়িঘর ভাঙচুর সহ কয়েক কোটি টাকার মালামাল লুটপাটের ঘটনা শুরু হয় বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে জানা যায়, তারাকান্দার বালিখাঁ ইউনিয়নে পশ্চিম বালিখা গ্রামের জসিম উদ্দিনসহ প্রবাসীর বাড়ীঘরসহ রাতের অন্ধকারে ৩৪ একর ভূমিতে প্রায় ২৩টি ফিসারির মাছ লুটপাট শুরু করা হয়। কয়েকটি পরিবারের ৬-৭টি বিল্ডিং ঘর ভাংচুর করে ব্যপক ক্ষতিসাধন করা হয়েছে ঘরে জিনিসপত্র লুটে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনা ২৮ জুন ২০২৫ তারিখ সকালে সংগঠিত হয়। ঐ দিনের রাত থেকে অদ্যাবধি পর্যন্ত এ লুটপাট ভাংচুর, ২৩টি ফিসারী থেকে মাছ চুরির ঘটনা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকার সচেতন মহলের অভিযোগ একটি অপরাধের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী সঠিক ভাবে তদন্ত করলে আরেকটি অপরাধ সংগঠিত হওয়ার সুযোগ থাকে না। থানা পুলিশের নিষ্ক্রিয়তার কারণে একের পর এক অপরাধ সংগঠিত হয়ে চলছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ভূক্তভোগীর পরিবারের সদস্যরা জানান তাদের বাড়ীঘরের নগদ টাকা সহ ৭ভরি স্বর্ণের অলংকার, এক টন রড, গরু, ছাগল, ট্রাক্টর, মোটরসাইকেল, হাঁস-মুরগী- কবুতর, ঘরে থাকা ধান, চাউল সহ লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র সহ প্রায় ৬ থেকে ৭ কোটি টাকার এ পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী সমর্থিত খলিল গং।

ভুক্তভোগীরা বলেন আমরা গৃহহীন হয়ে রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় বাস্তুহারা হয়ে জীবন যাপন করছি। আমরা যে থাকবো এমন কোন বাড়িঘর নেই আমাদের। আমাদের সন্তান রা স্কুলে যেতে পারছেনা।বাড়িঘর ভাংচুর এবং ফিসারির মাছ ডাকাতি সহ সব মিলিয়ে প্রায় ৬/৭ কোটি টাকার ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা। ভুক্তভোগী পরিবার এখন আইনের দ্বারস্থ হয়ে এর সঠিক সমাধান চান প্রশাসন এর কাছে এ ঘটনার বিষয়ে থানায় আইনগত প্রতিকার না পেয়ে আদালতের আশ্রয় গ্রহণের কথা জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতানকে ফিসারীর মাছ লুটে নেওয়ার বিষয়ে অবগত করলে তিনি রাতের অন্ধকারে পুলিশ ফোর্স নিয়ে যেতে পারবেন না, এলাকার লোকজন আক্রমণ করতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!