1. admin@auchsangbad.com : admin :
আইজির আত্মীয় পরিচয়ে টুঙ্গিপাড়ায় সন্ত্রাসের রাজত্ব, ধরাছোঁয়ার বাইরে গাজী মাসুদ! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

আইজির আত্মীয় পরিচয়ে টুঙ্গিপাড়ায় সন্ত্রাসের রাজত্ব, ধরাছোঁয়ার বাইরে গাজী মাসুদ!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৪০ বার পঠিত

গাজী মাসুদ

শেখ মামুনুর রশীদ মামুনঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের শীর্ষ কর্মকর্তার আত্মীয় পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করছেন আলোচিত ও সমালোচিত সাবেক ছাত্রলীগ নেতা গাজী মাসুদ। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে তিনি এখনো সংগঠন গড়ে তুলে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন।

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে গাজী মাসুদের উত্থান ঘটে। তৎকালীন ক্ষমতাসীন সরকারের ছায়াতলে থেকে তিনি নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ, বদলির আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।সূত্র মতে, তিনি নিজেকে পুলিশের আইজির শ্যালক পরিচয় দিয়ে বিভিন্ন নিয়োগ-বদলিতে প্রভাব খাটানোর কথা বলে সাধারণ মানুষকে প্রতারণা করেছেন। এমনকি দলীয় নিরীহ কর্মীদেরও মামলা-হামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ গত ৫ জুন ২০২৫ তারিখে কুশলী ইউনিয়নে গাজী মাসুদের নেতৃত্বে প্রায় ২০০-৩০০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি সমর্থকসহ স্থানীয় সাধারণ মানুষের উপর বর্বর হামলা চালায়। এই ঘটনায় কমপক্ষে ৮ জন মারাত্মক আহত হন এবং আরও প্রায় ২৫ জন গুরুতর জখম হন।আহতদের একজন মামলা করতে গেলে টুঙ্গিপাড়া থানা প্রথমে অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়। পরে একজন ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হলে আদালত সরাসরি এজাহার হিসেবে মামলা গ্রহণের নির্দেশ দেন। মামলা দায়ের হলেও প্রধান অভিযুক্ত গাজী মাসুদ এখনো গ্রেফতার হয়নি।

মামলার বাদী শাহা আব্দুল করিম বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। ওসির কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, “আমি ব্যস্ত আছি, পরে ফোন করেন।”এদিকে গাজী মাসুদের ঢাকায় অবস্থানের তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তিনি ‘হ্যাবেন লাইট’ নামক একটি বড় কোম্পানির চেয়ারম্যান মাসুমের নিরাপত্তা রক্ষাকারী হিসেবে মাসিক মোটা অঙ্কের অর্থ নিচ্ছেন। প্রশ্ন উঠেছে, কোন যোগ্যতায় তিনি ওই কোম্পানির অপারেশনস ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে বসেছেন?

গোপন সূত্রে জানা গেছে, হ্যাবেন লাইটের পেছনে রয়েছে সাবেক এক পুলিশ কমিশনার হাবিবের কোটি কোটি টাকার অবৈধ বিনিয়োগ। এই অর্থের ভাগবাটোয়ারায় গাজী মাসুদ ও হাবিবের ভাগিনার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্র জানায়, এ ঘটনায় একটি মানবাধিকার সংস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা ও শ্রম মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছে।তবে এখনো পর্যন্ত এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি, যা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!