1. admin@auchsangbad.com : admin :
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মোঃ মিজানুর রহমান-কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. বোরহান উদ্দীনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনেছেন তাঁরই সহকর্মীরা। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন প্রশিক্ষনের টাকা আত্মসাৎ, হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের সঙ্গে অসদাচরণ ও মানসিক নির্যাতনের অভিযোগ।
এসব অভিযোগের প্রতিকার চেয়ে গত ২২জুন জেলার সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা। ৪৮জন স্বাস্থ্য্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাক্ষরীত আবেদনটিতে স্বাস্থ্য পরিদর্শককে অপসারণের দাবীও জানানো হয়েছে।আবেদনের প্রতিলিপি পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, উপ-পরিচালক (প্রশাসন), মহাপরিচালকের ব্যাক্তিগত সহকারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।লিখিত অভিযোগ থেকে জানা যায়, হাসপাতালের মাঠ পর্যায়ের কর্মীদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের টাকা, এইচ,পি,ভি টিকা ক্যাম্পেইনের টাকা, করুনা টিকাদান ক্যাম্পেইনের টাকা থেকে শুরু করে সব ধরণের প্রশিক্ষনের টাকা আত্মসাৎ করে আসছেন পরিদর্শক মো. বোরহান উদ্দীন।এছাড়া তুচ্ছ কারণে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের সঙ্গে অশালীন বাক্য ব্যবহার করে অপমানিত ও অপদস্ত করে আসছেন। নারী সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের সঙ্গেও কুরুচিপূর্ণ বাক্য ব্যাবহার করে তাদের মানসিকভাবে নির্যাতন করে আসছেন।অভিযোগ পত্রে সাক্ষরকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ হাসান ফারুক বলেন, অভিযোগপত্রে আমরা ৪৮জন স্বাক্ষর করেছি। নাম, পদবী ও মোবাইল নম্বর দিয়ে প্রত্যেকে জেনে-বুঝে-দেখে স্বাক্ষর করেছি। তাঁর অভিযোগ, বোরহান উদ্দীন স্বাস্থ্য পরিদর্শকের দ্বায়িত্ব পাওয়ার পর থেকেই আমাদের সঙ্গে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যাবহার করে অপমান অপদস্ত করে আসছেন। দীর্ঘদিনও তাঁর আচরণ পরিবর্তন না হওয়ায় আমরা বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছি। আমরা তাঁর অপসারণের দাবি জানাচ্ছি।পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. বোরহান উদ্দীন তাঁর বিরুদ্ধে তোলা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে কোন অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হলে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবে আমি তা মেনে নেব।কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা মুঠোফোনে জানান, আমি ঢাকায় প্রশিক্ষনে আছি। প্রশিক্ষন শেষে অফিসে এসে একটি তদন্ত কমিটি গঠন করে দেব। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!